কেরিয়ার, সংসার, দায়দায়িত্বের মাঝে নিজের জন্য সময় বার করা কঠিন। ব্যস্ত দিনে জিম বা যোগব্যায়ামে সময় দেওয়া যায় না। স্ন্যাকেবল এক্সারসাইজ় বা মুভমেন্ট স্ন্যাক প্ল্যান সে সমস্যা মেটাতে পারে। এর মূল কথা হল, ‘বাইট সাইজ় ডোজ়’-এ ফিট থাকা। অর্থাৎ, দুপুর বা রাতের খাবারের মাঝে যেমন স্ন্যাক্স বেছে নেওয়া হয়, তেমনই একটানা আধঘণ্টা-এক ঘণ্টা নয়, কাজের ফাঁকে কয়েক মিনিটের ব্যায়াম। শর্টবার্স্ট এমন এক্সারসাইজ় শরীর চনমনে রাখে, মনও তরতাজা করে তোলে।
কী করতে পারেন?
উপকারিতা
মাঝেমধ্যে গোটা সপ্তাহের এক্সারসাইজ়ের রুটিনকেও এমন মুভমেন্ট স্ন্যাকে সাজাতে পারেন। তাতে সময় বাঁচবে। দৈনন্দিন কাজের মাঝে ব্যায়ামও হয়ে যাবে। দিনে কয়েক বার করলে সব মিলিয়ে ৩০-৬০ মিনিটের ব্যায়াম হবে। একটানা শারীরচর্চার বদলে এক-দু’মিনিটের ছোট ছোট ব্যায়ামে মেটাবলিজ়ম, শরীর জুড়ে রক্তসঞ্চালন বাড়ে, পেশির স্টিফনেস কমে। হার্ট ভাল থাকে। হাত-পা অবশ হওয়া, কোমরে ব্যথা ইত্যাদি কমে। এনার্জি বাড়ে, মুড ভাল থাকে। মনোযোগও বাড়ে। ডায়াবিটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে। যে কোনও বয়সের মানুষই এ ভাবে কাজের ফাঁকে ব্যায়াম সারতে পারেন।