Yoga Poses for Liver

ঘন ঘন জন্ডিসে ভোগেন, লিভারের রোগ সারছে না, রোজ নিয়ম করে অভ্যাস করুন সহজ কিছু যোগাসন

ফ্যাটি লিভার নিয়ে আতঙ্ক ঘরে ঘরে। খাদ্যাভ্যাস যে ভাবে বদলাচ্ছে, জাঙ্ক ফুডের প্রতি আসক্তি বাড়ছে ছোটদের, তাতে কম বয়স থেকেই মেদ জমছে লিভারে। শুধু ওষুধ খেয়ে এই সমস্যার সামধান হবে না। তার জন্য নিয়মিত করতে হবে যোগাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৮:৩৭
কোন কোন যোগাসন করলে লিভারের রোগ সারবে?

কোন কোন যোগাসন করলে লিভারের রোগ সারবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার বড় অসুখের প্রথম ধাপ। সূত্রপাত এর থেকেই হয় যা পরবর্তীতে গিয়ে লিভারের জটিল রোগ সিরোসিসের কারণ হয়ে ওঠে। লিভারে মেদ যত সহজে জমে, তার অপসারণ অত সহজ নয়। এর জন্য নিয়ম মেনে খাওয়াদাওয়া, শরীরচর্চার প্রয়োজন হয়। ফ্যাটি লিভারের সমস্যা পরবর্তীতে লিভারের ক্ষত বা লিভার সিরোসিসে গড়াতে পারে। লিভারের রোগ এখন ঘরে ঘরে। যদি দেখেন মাঝেমধ্যেই জন্ডিস ধরা পড়ছে, লিভারের অসুখ সারছে না, তা হলে কেবল ওষুধ খেলে হবে না, অভ্যাস করতে হবে সহজ কিছু যোগাসন।

Advertisement

পার্শ্বকোণাসন

ম্যাটের উপর দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে দাঁড়ান। ডান পা ৯০ ডিগ্রি কোণে মুড়ুন ও বা পাঁ আরও কিছু প্রসারিত করুন। ডান হাতটি ডান পায়ের হাঁটুর উপর রাখুন। এর পর বাঁ হাতটি মাথার উপর দিয়ে প্রসারিত করুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকতে হবে। পা বদলে আবারও অভ্যাস করুন। প্রতি দিন তিন সেটে ৩০ সেকেন্ড করে অভ্যাস করলে উপকার পাবেন।

আপনাসন

প্রথমে টানটান হয়ে শুয়ে পড়ুন। দুই হাত দুই পাশে থাকবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ভাবে নিতে হবে। শ্বাস নিতে নিতে দুই হাঁটু বুকে কাছে নিয়ে আসুন। দুই পা জোড়া করে রাখতে হবে। দুই হাত দিয়ে দুই পায়ের হাঁটু এমন ভাবে ধরে রাখতে হবে, যাতে পেটে চাপ পড়ে। আসনের ভঙ্গি হবে অনেকটা পবনমুক্তাসনের মতোই। এ বার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে যান।

ফলকাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। শরীর টানটান থাকবে। এ বার হাত ও কনুইয়ে ভর দিয়ে শরীরকে ধীরে ধীরে উপরে তুলুন। পায়ের ভর থাকবে বুড়ো আঙুলের উপর। দু’পায়ের মধ্যে দূরত্ব কম করে নেবেন।হাঁটু আর পেটও মাটি থেকে যতটা পারবেন উপরে তুলুন। পেট ভিতর দিকে টেনে রাখতে হবে।শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ২০-৩০ সেকেন্ড ওই অবস্থানে থাকতে হবে।

Advertisement
আরও পড়ুন