Exercise for leg pain

সায়াটিকার ব্যথা খুব ভোগাচ্ছে? রাতে শুয়েও যন্ত্রণা হয় পায়ে, সারবে কিছু বিশেষ ব্যায়ামে

শরীরের ওজনের চেয়ে ভারী জিনিস তুললে বা খেলাধুলো করতে গিয়ে স্নায়ুতে চোট বা আঘাত লাগলে এই ধরনের সমস্যা হতে পারে। সায়াটিকার ব্যথা বাড়লে সহজ কিছু ব্যায়াম করতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৬:৪২
The Best Specialized Exercise for Sciatica Relief

সায়াটিকার ব্যথা কমবে কী কী ব্যায়ামে? ছবি: ফ্রিপিক।

সামান্য হাঁটাহাটিতে গা-হাত-পায়ে ব্যথা হচ্ছে? ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন? সকালবেলা ঘুম থেকে ওঠার পর তীব্র যন্ত্রণা অনুভব করেন কেউ কেউ। বিশেষ করে যাঁদের ঘণ্টার পর ঘণ্টা ধরে বসে কিংবা দাঁড়িয়ে কাজ করতে হয়, তাঁদের পা বা কোমরে ব্যথা হয়ই। ইদানীং সায়াটিকার ব্যথা খুব ভোগাচ্ছে কমবয়সিদের। এ ক্ষেত্রে কোমরের নীচ থেকে যন্ত্রণা শুরু হয়। নিতম্ব, ঊরু হয়ে পা দিয়ে সেই ব্যথা বিদ্যুতের ঝলকের মতো পৌঁছে যায় পায়ের পাতা পর্যন্ত। এই ব্যথার নেপথ্যে থাকতে পারে সায়াটিক স্নায়ু। চিকিৎসকেরা বলছেন, মানবদেহের দীর্ঘতম এই স্নায়ুটিতে কোনও ভাবে আঘাত লাগলে সুচ ফোটানোর মতো অনুভূতি বা ঝনঝনে ব্যথা হতে পারে। যে কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। গরম সেঁক এবং ওষুধ দিয়ে সেই কষ্ট সাময়িক ভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। তবে ব্যথা কমাতে হলে বিশেষ কিছু ব্যায়ামেই কাজ হয় বেশি।

Advertisement

ব্যাঘ্রাসন

ম্যাটের উপরে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। দুই হাতের তালু মাটিতে থাকবে। পিঠ থাকবে মাটির সমান্তরালে। এ বার শ্বাস নিতে নিতে ডান পা উপরে তুলুন। হাঁটু ভাঁজ করে পা যতটা সম্ভব তুলে মাথার কাছে নিয়ে আসার চেষ্টা করতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা নীচে নামিয়ে হাঁটু ভাঁজ করে বুকের কাছে আনার চেষ্টা করুন। একই সঙ্গে মাথাও হাঁটুর কাছে নামিয়ে আনতে হবে। পিঠ উঁচু হয়ে থাকবে। এই ভাবে এক রাউন্ড সম্পূর্ণ হবে। ২০ সেকেন্ড করে পা বদলে ব্যায়ামটি করতে পারেন।

পার্শ্বোত্তনাসন

সোজা হয়ে দাঁড়ান। দুই পায়ের মধ্যে ২ ফুটের মতো দূরত্ব রাখুন। দুই পায়ের পাতা যেন এক সরলরেখায় থাকে। এ বার শরীর ঝুঁকিয়ে দুই হাত দিয়ে মাটি স্পর্শ করতে হবে। প্রথমে দুই হাত বাঁ পায়ের কাছে নিয়ে গিয়ে পায়ের পাতার দু’পাশে মাটিতে রাখুন। পরে ডান পায়ে একই ভঙ্গি করতে হবে। মাথা সামনের দিকে ঝুঁকিয়ে দিন। পায়ের পাতার কাছে মাথা নিয়ে যেতে হবে। প্রথম প্রথম অসুবিধা হবে। ধীরে ধীরে আয়ত্তে আসবে। এই অবস্থায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন ও ২০-৩০ সেকেন্ড থাকুন।

Advertisement
আরও পড়ুন