Quick Workout

বেশি ক্ষণ শরীরচর্চা করতে ভাল লাগে না? ১০ মিনিটে তিন ব্যায়াম করলেই হবে বাজিমাত

রোগা হওয়ার ইচ্ছা থাকলেও বেশি ক্ষণ শরীরচর্চা করতে ইচ্ছা করে না। সে ক্ষেত্রে মাত্র ১০ মিনিট সময় ব্যয় করলেই ফিট থাকা সম্ভব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ০৭:৩৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শরীর ঠিক রাখতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। ওজন ঝরানো থেকে ফিট থাকা, ব্যায়াম ছাড়া কোনও রাস্তা নেই। কিন্তু শরীরচর্চা আসলে যতটা সহজ বলে মনে হয়, ততটাও নয়। বিশেষ করে যাঁরা নতুন শরীরচর্চা করছেন, তাঁদের একটু সতর্ক থাকা জরুরি। প্রথম প্রথম বেশি ক্ষণ শরীরচর্চা করতে ইচ্ছা করে না। অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ে শরীর। ফলে প্রথম দিকে সুফল মেলে না। কিন্তু প্রথম ভারী শরীরচর্চা না করেই মাত্র ১০ মিনিট সময় ব্যয় করলেই ফিট থাকা সম্ভব। ১০ মিনিটে কী কী শরীরচর্চা করতে পারেন?

Advertisement

পুশ-আপ

উপুড় হয়ে হাই প্লাঙ্কের ভঙ্গিতে হাতের উপর ভর দিয়ে শরীরটা রাখুন। খেয়াল রাখবেন পা দু’টি যেন একটু ছড়িয়ে থাকে এবং হাঁটু রাখুন মেঝের কাছাকাছি। এ বার এই ভঙ্গি রেখে কনুই বেঁকিয়ে মাথাটা যতটা সম্ভব মেঝের দিকে ঝুঁকিয়ে দিন।

বডিওয়েট স্কোয়াট

সোজা হয়ে পা ফাঁক করে দাঁড়ান। এ বার সারা শরীরের ভর দিয়ে নিতম্বটি স্কোয়াটের ভঙ্গিতে নামান। খেয়াল রাখবেন বুক চিতিয়ে দাঁড়াতে হবে। ব্যায়ামের সময়েও এই ভঙ্গি রাখবেন। স্কোয়াটে ওঠার সময়ে গোড়ালিতে ভর দিয়ে উঠুন।

সোজা হয়ে দাঁড়ান। এ বার একসঙ্গে হাত ও পা নাড়িয়ে লাফ দিতে থাকুন। হাত দু’টো এতটাই উপরে তুলুন যাতে মাথার উপরে এসে পৌঁছয়। পা প্রসারিত করার সময়ে হাত থাকবে উপরে, পা জোড়া করার সময়ে হাত থাকবে নীচে। এই ব্যায়ামগুলি করার পর ৪৫ সেকেন্ডের বিরতি নিন। তার পর আবার পুনরায় করুন যত ক্ষণ না ১০ মিনিট শেষ হচ্ছে।

আরও পড়ুন