WB Assembly Elections 2026

অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকে বিশেষ নিরাপত্তা তুলে নিল লালবাজার! সকালে ‘মুক্ত’ হয় মমতার পাড়া

তৃণমূল সরকারের জমানায় কড়া পুলিশি নিরাপত্তার জালে মোড়া থাকত ক্যামাক স্ট্রিট এলাকা। এমনকি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ক্যামাক স্ট্রিটে মিছিল করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৯:১১
Kolkata Police withdraws security from Abhishek Banerjee\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Camac Street office

অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের লোকসভার নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক‍্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকে সরে গেল পুলিশি প্রহরা। মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানার অন্তর্গত ওই এলাকা থেকে হঠাৎই পুলিশ প্রহরা তুলে নেওয়া হয়।

Advertisement

তৃণমূল সরকারের জমানায় কড়া পুলিশি নিরাপত্তার জালে মোড়া থাকত ক্যামাক স্ট্রিট এলাকা। এমনকি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ক্যামাক স্ট্রিটে মিছিল করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কলকাতা হাই কোর্ট থেকে অনুমতি আদায় করে মিছিল করেছিলেন চাকরিপ্রার্থীরা। সেই ক্যামাক স্ট্রিট থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের জেরে শুরু হল জল্পনা।

মঙ্গলবার সকালে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার গলির মুখে ‘সিজ়ারস ব্যারিকেড’ তুলে নেয় পুলিশ। এত দিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর বাড়ির দিকে রাস্তায় এগোনোর ক্ষেত্রে কড়াকড়ি ছিল। পরিচয় জানতে চাওয়া হত। কী কাজ, কার সঙ্গে দেখা করবেন, এমন নানা প্রশ্ন করতেন মুখ্যমন্ত্রীর পাড়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। এমনকি, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও বাড়ি থেকে বার হওয়ার সময় পকেটে কিংবা ব্যাগে আধার কার্ড নিতে হত। সোমবার রাত পর্যন্ত সেই বন্দোবস্ত থাকলেও মঙ্গলবার সকাল থেকে ‘অন্য বন্দোবস্ত’ দেখা যায় কালীঘাট থানার অন্তর্গত ওই এলাকায়।

Advertisement
আরও পড়ুন