Workout Tips

খালি পেটে শরীরচর্চা নয়, জিমে যাওয়ার আগে কী খেলে পেট ভরবে আর শক্তিও বাড়বে?

ব্যায়ামের আগে কোনও ভাজাভুজি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, তেল-মশলাদার খাবার, যে সব খাবারে বেশি পরিমাণে ফাইবার আছে, এমনকি সব্জি এবং কার্বোনেটেড ড্রিঙ্কস একেবারেই খাওয়া উচিত নয়। কী খেয়ে জিমে যাবেন জেনে নিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৯:১০
Three pre-workout foods that you can have regularly.

কী খেয়ে জিমে যাবেন? ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে ঘণ্টা খানেক শরীরচর্চা করার অভ্যাস তৈরি করেছেন? শরীর চাঙ্গা রাখতে শরীরচর্চা যেমন জরুরি, তেমনই জরুরি সঠিক খাওয়াদাওয়ার অভ্যাস। খালি পেটে থাকলে ওজন কমে না, উল্টে বেড়ে যায়। শরীরচর্চার আগে কিংবা পরে কী খাবার খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই। অনেকে আবার খালি পেটেই শরীরচর্চা শুরু করে দেন। এই অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়। খালি পেটে শরীরচর্চা করলে অল্পতেই ক্লান্ত হয়ে পড়বেন। আবার বেশি ভারী খাবার খেয়ে নিলেও অস্বস্তিবোধ হবে। ব্যায়ামের আগে কোনও ভাজাভুজি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, তেল-মশলাদার খাবার, যে সব খাবারে বেশি পরিমাণে ফাইবার আছে, এমনকি সব্জি এবং কার্বোনেটেড ড্রিঙ্কস একেবারেই খাওয়া উচিত নয়। কী খেয়ে জিমে যাবেন, জেনে নিন।

Advertisement

আপেল আর পিনাট বাটার: আপেলের সঙ্গে পিনাট বাটার কিন্তু জিমে যাওয়ার আগে একটি ভাল বিকল্প খাবার হতে পারে। পিনাট বাটার শরীরে প্রয়োজনীয় প্রোটিনের জোগান দেয়, পেশি মেরামতে সাহায্য করে ও অনেক ক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। আপেলে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে তাৎক্ষণিক শক্তির স়ঞ্চার করে।

ওট্‌স: শরীরচর্চা করতে যাওয়ার আগে ওট্স খেতেই পারেন। দুধ হালকা গরম করে তাতে ভিজিয়ে রাখা ওট্স, চিয়া বীজ মিশিয়ে নিন। এ বার একে একে কাঠবাদাম, খেজুর, কলা আর সামান্য পরিমাণে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। সুস্বাদু এই খাবার আপনি শরীরচর্চা করার আগে খেতেই পারেন।

Three pre-workout foods that you can have regularly.

শরীরচর্চার আগে পুষ্টিবিদরা কলা খাওয়ার পরামর্শ দেন। ছবি: সংগৃহীত।

কলার স্মুদি: শরীরচর্চার আগে পুষ্টিবিদরা কলা খাওয়ার পরামর্শ দেন। শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং ইলেকট্রোলাইট হিসাবেও কাজ করে। এ ক্ষেত্রে দই, কলা, মধু একসঙ্গে মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দু’টি কাঠবাদামও দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন