Paan for Diabetes

পান খেলে কমতে পারে সুগার! কী ভাবে খেলে তবেই মিলবে উপকার?

নিমন্ত্রণ বাড়িতে পেটপুজোর শেষে পান পাওয়াই যায়। কিন্তু পান কি শুধুই মুখশুদ্ধি? তা মোটেও নয়। পান দূরে রাখতে পারে সুগারকেও। কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৮:০৭
Tips you should keep in mind while having Paan

পান খেলে কি সুগার কমবে? ছবি: সংগৃহীত।

খাওয়ার শেষে এক খিলি পান মুখে দেওয়া ছিল রেওয়াজ। এই অভ্যাস এখন অনেকেরই নেই। ঘরে ঘরে পানের বাটা রাখাও হয় না আজকাল। তবে নিমন্ত্রণ বাড়িতে পেটপুজোর শেষে পান পাওয়াই যায়। কিন্তু পান কি শুধুই মুখশুদ্ধি? তা মোটেও নয়। পান দূরে রাখতে পারে অনেক ধরনের শারীরিক সমস্যা।

Advertisement

দিল্লিনিবাসী চিকিৎসক নূপুর জৈনের মতে, নিয়ম করে পান খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা একে বারে নিরাময় করা সম্ভব। নূপুর বলেন, ‘‘পান খেলে হজমে সহায়ক উৎসেচকগুলি সক্রিয় হয়ে ওঠে, ফলে হজমশক্তি বাড়ে। এ ছাড়াও পানে এমন কিছু জৈব যৌগ আছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই পাতা অগ্ন্যাশয়ের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, ফলে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি সুরক্ষিত থাকে, ইনসুলিনের ক্ষরণ বাড়ে।’’

স্বাস্থ্যকর হলেও, পান খাওয়ার সময় কিছু নিয়ম মাথায় রাখা জরুরি। খয়ের, জর্দা, সুপারি, মিষ্টি সিরাপ দিয়ে জমিয়ে পান সাজিয়ে খেলে কিন্তু উপকার নয়, উল্টে ক্ষতি হবে। চিকিৎসকের মতে, পান খেতে হলে তার সঙ্গে মৌরি, এলাচ দিয়ে খান। তবেই পানপাতা উপকারে আসবে।

তবে পান কখন খাবেন না, সেটাও জেনে রাখা জরুরি।

১) মদ্যপ অবস্থায় পান খাওয়া মোটেও ঠিক নয়।

২) ডায়েরিয়ার সমস্যা হলেও পান খাওয়া চলবে না।

৩) মূত্রনালিতে সংক্রমণ হলে পান খাওয়া এড়িয়ে চলুন।

৪) তেষ্টা পেলে পান খাবেন না।

৫) দুধ বা দুগ্ধজাত কোনও খাবার খেয়ে পান খাওয়া উচিত নয়।


Advertisement
আরও পড়ুন