Vitamin A enriched summer fruits

ভিটামিন এ-র চাহিদা মিটবে কমলা শাঁসের ফলেই! তালিকায় জুড়তে পারেন কী কী

শুধু দৃষ্টিশক্তি ভাল রাখতেই নয়, ভিটামিন এ-র ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। দাঁত, হাড় মজবুত রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ভিটামিন এ-র ভূমিকা রয়েছে। ভিটামিনের চাহিদা পূরণে বেছে নিন হলুদ বা কমলা শাঁসের তিন ফল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৮:১৬
Top Orange-Fleshed Fruits to Add to Your Diet For Vitamin A

গ্রীষ্মের কোন কোন ফলে ভরপুর মাত্রায় ভিটামিন এ পাওয়া যায়? ছবি: সংগৃহীত।

দৃষ্টিশক্তি ভাল রাখতে ভিটামিন এ জরুরি, এ কথা পড়ানো হয় জীববিজ্ঞান বইতেই। ছোট থেকেই এ কথা বুঝিয়ে বড়রাও গাজর, দুধ, ডিম, শাকসব্জি খেতে উৎসাহ দেন। শুধু দৃষ্টিশক্তি ভাল রাখতেই নয়, ভিটামিন এ-র ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। দাঁত, হাড় মজবুত রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ভিটামিন এ-র ভূমিকা রয়েছে। ভিটামিনের চাহিদা পূরণে বেছে নিন হলুদ বা কমলা শাঁসের তিন ফল।

Advertisement

আম: গরমের মরসুমে ফলের জগতে পাকা আম থাকবে না, তা-ও কি হয়? দেখনদারি, স্বাদ, উপকারিতা— তিন দিকেই টেক্কা দিতে পারে ফলটি। সেই কারণে একে ‘ফলের রাজা’-ও বলেন কেউ কেউ। পাকা আমের শাঁস কমলাটে বা হলদেটে। ১০০ গ্রাম আমে ভিটামিন এ মেলে ৩৮ মাইক্রোগ্রাম। ভিটামিন সি মেলে ২৭.৭ মিলিগ্রাম এবং পটাশিয়াম পাওয়া যায় ১৫৬ মিলিগ্রাম। অল্প পরিমাণে ক্যালশিয়াম এবং আয়রনও মেলে।

পেঁপে: ভিটামিন এ পেতে হলে তালিকায় রাখুন পাকা পেঁপেও। এতে রয়েছে প্যাপেইন নামক উৎসচেক যা হজমে সহায়ক। পাশাপাশি, রসালো ফলে মেলে ফাইবারও যা পেট পরিষ্কার করতে সাহায্য করে। ১০০ গ্রাম পেঁপেতে ভিটামিন এ পাওয়া যায় ৯৫০-১০৯৪ আইইউ। এ ছাড়া, ক্যালশিয়াম, ভিটামিন ই, ফোলেট, ম্যাগনেশিয়ামও মেলে এতে।

ফুটি বা খরমুজ: গ্রীষ্মের এই ফলটিতেও ভরপুর মাত্রায় ভিটামিন এ পাওয়া যায়। পাকা খরমুজ বা ফুটি হলুদ রঙের শাঁসযুক্ত। খুব বেশি মিষ্টি নয়। তবে এতে জলের ভাগ থাকে অনেকটাই। ১০০ গ্রাম ফুটিতে ভিটামিন এ পাওয়া যায় ১৬৯ মাইক্রোগ্রাম, ভিটামিন সি মেলে প্রায় ৩৭ মিলিগ্রাম। এ ছাড়াও, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম মেলে।

Advertisement
আরও পড়ুন