Alzheimer’s Symptoms

কেবল ভুলে যাওয়া নয়, আরও ৩ উপসর্গ দেখে ধরে ফেলুন প্রিয়জন অ্যালঝাইমার্সে ভুগছেন

সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, বিশ্বে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ কোটিরও বেশি। স্মৃতিশক্তির সমস্যা সাধারণত অ্যালঝাইমার্স রোগের প্রাথমিক উপসর্গ। তবে এ ছাড়াও আরও কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৯
প্রিয়জনের স্মৃতিতে মরচে ধরছে, কোন উপসর্গ দেখে বুঝবেন?

প্রিয়জনের স্মৃতিতে মরচে ধরছে, কোন উপসর্গ দেখে বুঝবেন? ছবি: সংগৃহীত।

বয়স বাড়লে শরীরের কলকব্জার মতোই দুর্বল হতে থাকে স্মৃতিও। ছোট ছোট বিষয়গুলিও বেমালুম ভুলে যান অনেকে। মনে রাখতে পারেন না। তা নিয়ে পরিবারের মধ্যে হাসিঠাট্টাও কম হয় না। আপাত ভাবে এই সমস্যা তুচ্ছ মনে হলেও ভুলে যাওয়ার সমস্যা সব সময়ে মজার বিষয় না-ও হতে পারে। বেশির ভাগ সময়েই স্মৃতিভ্রংশের সমস্যার সূচনা হয় এ ভাবেই। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলে অ্যালঝাইমার্স। সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, বিশ্বে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ কোটিরও বেশি। স্মৃতিশক্তির সমস্যা সাধারণত অ্যালঝাইমার্স রোগের প্রাথমিক উপসর্গ।

Advertisement

শুরুর দিকে অ্যালঝাইমার্স রোগে আক্রান্তেরা সদ্য ঘটা কথোপকথন কিংবা ঘটনাগুলি ভুলে যেতে পারেন। জিনিসপত্র ভুল জায়গায় রাখা, স্থান এবং বস্তুর নাম ভুলে যাওয়া, সঠিক শব্দটি ভাবতে সমস্যা হওয়া এবং বার বার একই প্রশ্ন করতে থাকা— কোনও ব্যক্তির এই উপসর্গগুলি দেখা দিলে সতর্ক হতে হবে। এ ছাড়াও, অ্যালঝাইমার্সের আরও বেশ কিছু উপসর্গ রয়েছে। সেগুলি জেনে রাখা জরুরি। তা হলে প্রাথমিক অবস্থাতেই রোগ নির্ণয় করা সহজ হবে।

ঘন ঘন মেজাজ পরিবর্তন

ঘন ঘন মনের অবস্থার বদল হয়। অ্যালঝাইমার্সের অন্যতম একটি উপসর্গ এটি। বিভিন্ন কারণে এমন হতে পারে। শারীরিক কোনও সমস্যা থেকেও মেজাজ বিগড়ে যায়। তবে তেমন যদি বার বার হতে থাকে, তা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

কাজ সম্পূর্ণ করতে অসুবিধা

মাঝপথে কোনও কাজ ফেলে উঠে যাওয়ার প্রবণতা অ্যালঝাইমার্সের উপসর্গ। রান্না হোক কিংবা বাজারের ফর্দ করা— কোনও কাজ শেষ করার আগেই হঠাৎ উৎসাহ হারিয়ে ফেলছেন? তা হলে অতি অবশ্যই এক বার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

একই কথা বার বার বলা

একই বিষয় নিয়ে বার বার কথা বলে যাওয়ার অভ্যাসও কিন্তু অ্যালঝাইমার্সের উপসর্গ হতে পারে। কারণ, এই রোগে মনের উপর নিয়ন্ত্রণ থাকে না সব সময়ে। কিছু ক্ষণ আগে বলা কথা পরমুহূর্তে ভুলে যাওয়া এবং পুনরায় বলার প্রবণতা তৈরি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া উপায় নেই।

Advertisement
আরও পড়ুন