High Cholesterol and the Eyes

খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ নেই? চোখ দেখেই বোঝা যাবে শরীরে খারাপ কোলেস্টেরল বেড়েছে কি না

কোলেস্টেরল সঙ্গে করে নিয়ে আসে হার্ট অ্যাটাকেক ঝুঁকি। বিভিন্ন উপসর্গ জানান দেয়, শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বেঁধেছে। চোখ দেখেও চেনা যায় রোগ। জেনে নিন চোখের কোন উপসর্গ দেখে বুঝবেন, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৫:৫৮
চোখই জানান দেবে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না।

চোখই জানান দেবে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না। ছবি: সংগৃহীত।

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার অন্যতম বড় কারণ শরীরে বাড়তি কোলেস্টেরলের মাত্রা। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে, শুনলেই বেশির ভাগ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জীবনযাপনে নানা রকম অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চায় অনীহা, রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা ক্রমাগত বাড়িয়ে দেয়। দীর্ঘ দিন ধরে রক্তে ভাসতে থাকা ওই চটচটে পদার্থগুলিই একটা সময়ে ধমনীর গায়ে আটকে যায়। শরীরে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, তখনই শুরু হয় নানা রকম সমস্যা। এই রোগ কিন্তু সঙ্গে করে নিয়ে আসে হার্ট অ্যাটাকেক ঝুঁকি। বিভিন্ন উপসর্গ জানান দেয়, শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বেঁধেছে। চোখ দেখেও চেনা যায় রোগ। জেনে নিন চোখের কোন উপসর্গ দেখে বুঝবেন, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে।

Advertisement

১) সময় কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় দেখা যায়। একে বিজ্ঞানের ভাষায় বলে অরকাস। সাধারণ ভাবে, বয়স বাড়লে এটি গঠিত হয়। কিন্তু, অনেক সময়ে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও এই বলয় তৈরি হতে পারে।

২) খেয়াল করুন, চোখের চারপাশে কোনও অস্বাভাবিক মাংসপিণ্ড আছে কি না। সাদা বা হলদে রঙের ছোট ছোট দানা চোখের চারপাশে ভরে উঠলেই বুঝবেন, রক্তে কোলেস্টেরল বেড়েছে। এই সমস্যাকে বলা হয় জ়্যানথেলাসমাস।

৩) রেটিনাতেও সমস্যা দেখা যায় কোলেস্টেরল বাড়লে। দৃষ্টি ঝাপসা হয়ে গেলে, চোখের সামনে কালো বলয় বা রেখা দেখতে পেলে সতর্ক হোন।

তাই কেবল দৃষ্টিশক্তি ভাল আছে কি না জানতেই নয়, শরীরে অন্য কোনও রোগ বাসা বেঁধেছে কি না জানতেও প্রতি বছরে অন্তত এক বার চোখের পরীক্ষা করানো দরকার।

Advertisement
আরও পড়ুন