Yoga Benefits

গলাব্যথা, ফ্যারেনজাইটিসের নিরাময়ও হতে পারে যোগাসনে, রোজ অভ্যাস করতে পারেন জলন্ধরাসন

ছোটদের তো বটেই, বড়দেরও এই মরসুম বদলের সময়ে গলা ব্যথা, টনসিলাইটিস, ফ্যারেনজাইটিসের মতো সমস্যা বাড়ছে। শুকনো কাশি সারতে চাইছে না, কিছু খেতে গেলেই গলায় যন্ত্রণা হচ্ছে। এ সমস্যার সমাধান হতে পারে যোগাসনের এক সহজ পদ্ধতিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১১:৫২
What are the health benefits of Jalandhar asana

শুকনো কাশি, গলায় ব্যথা সারতে পারে সহজ আসনে, শিখে নিন। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

আবহাওয়া বদলাচ্ছে। কখনও ঠান্ডা আবার কখনও গরম। এই সময়টাতেই জ্বর, সর্দিকাশির প্রকোপ বাড়ে। মরসুম বদলের সময়ে গলাব্যথার সমস্যায় ভুগছেন অনেকেই। ঠান্ডা লেগে গলা ব্যথা, টনসিলাইটিস, ফ্যারেনজাইটিসের মতো সমস্যা বাড়ছে। শুকনো কাশি সারতে চাইছে না। কিছু খেতে গেলেই গলায় যন্ত্রণা হচ্ছে। কাশি হলে বা গলায় ব্যথা হলে কাশির সিরাপ খেয়ে নেন অনেকেই। এখন সেটিকেও বিপজ্জনক বলছেন চিকিৎসকেরা। তাই ওষুধের বদলে সহজ কিছু যোগাসন অভ্যাস করতে পারেন। এমন কিছু আসন আছে, যেগুলি অভ্যাসে টনসিল বা ফ্যারেনজাইটিসের সমস্যা সেরে যেতে পারে। দীর্ঘ দিনের ক্রনিক কাশির সমস্যা থেকেও রেহাই পেতে পারে।

Advertisement

জলন্ধরাসন যোগাসনের এমন এক পদ্ধতি, যা সহজ এবং যে কোনও বয়সেই অভ্যাস করা যেতে পারে। আসনটি নিয়মিত করলে গলার অনেক সমস্যার সমাধান হতে পারে।

কী ভাবে করবেন?

১) ম্যাটের উপর সুখাসন বা পদ্মাসনে বসতে হবে। পিঠ টানটান থাকবে।

২) গভীর ভাবে শ্বাস নিয়ে তা ধরে রাখতে হবে কিছু ক্ষণ।

৩) শ্বাস ধরে রেখেই মাথা নীচু করে চিবুকটি বুকের মাঝ বরাবর ঠেকান। শক্ত ভাবে ধরে রাখুন।

৪) দুই হাত হাঁটুতে রাখুন এবং পিঠ সোজা রাখুন।

৫) যত ক্ষণ সম্ভব হয় শ্বাস ধরে রেখে চিবুক বুকে ঠেকিয়ে রাখুন।

৬) এর পর শ্বাস ছাড়তে ছাড়তে মাথা তুলে আগের অবস্থানে ফিরে আসুন।

উপকারিতা:

কাশি, গলা ব্যথার উপশম হবে নিয়মিত অভ্যাসে।

টনসিলের ব্যথা বা ফ্যারেনজাইটিসের সমস্যা কমবে।

সর্দি-কাশি বা ঠান্ডা লাগার ধাত থাকলে আসনটি অভ্যাসে সুফল পেতে পারেন।

স্পন্ডিলাইটিসের ব্যথারও নিরাময় হতে পারে আসনটি অভ্যাসে।

কারা করবেন না?

উচ্চ রক্তচাপ থাকলে আসনটি না করাই ভাল।

থাইরয়েডের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে আসনটি করবেন না।

Advertisement
আরও পড়ুন