Yoga Benefits

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, রোজ ওষুধ খেতে না চাইলে অভ্যাস করতে পারেন সুপ্ত কোণাসন

রক্তচাপের সমস্যা ঘরে ঘরে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রোজই ওষুধ খেয়ে যেতে হয়। ওষুধের উপর নির্ভরশীলতা যদি কমাতে হয়, তা হলে অভ্যাস করতে পারেন সুপ্ত কোণাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১১:৫২
What are the health benefits of Supta Konasana

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে বিশেষ এক আসন অভ্যাসে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

উচ্চ রক্তচাপ অনেক সময়েই নিঃশব্দে বিপদ ডেকে আনে। কমবয়সিদের মধ্যেও ইদানীং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, হার্ট অ্যাটাকের নেপথ্যে খলনায়ক হয়ে উঠেছে আচমকা বৃদ্ধি পাওয়া রক্তচাপ। তাই সময় থাকতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা দরকার। রক্তচাপ কী ভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে, তা নিয়ে বিশ্ব জুড়েই গবেষণা চলছে। কেবল ওষুধ খেয়ে এই সমস্যার পাকাপাকি সমাধান হয় না, তার জন্য জরুরি যোগাসন। এক বিশেষ আসন অভ্যাসে রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Advertisement

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভ্যাস করতে পারেন সুপ্ত কোণাসন। এই আসন অভ্যাসে রক্তচাপ কমবে, হার্ট ভাল থাকবে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমবে।

কী ভাবে করবেন?

১) প্রথমে ম্যাটে চিত হয়ে শুয়ে হলাসনের ভঙ্গি করতে হবে। শবাসনে শুয়ে পড়ুন আগে। দুই হাত শরীরে দু’পাশে থাকবে।

২) পিঠ টানটান থাকবে, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।

৩) এ বার দুই পা ধীরে ধীরে উপরে তুলুন। দুই পা শরীরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে থাকবে।

৪) এ বার দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরুন।

৫) শ্বাস নিতে নিতে দুই পায়ের বুড়ো আঙুল ধরা অবস্থাতেই পা দু’টি শরীরের দু’পাশে যতটা সম্ভব ছড়িয়ে দিন। দেখতে অনেকট ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো লাগবে।

৬) হাঁটু যতটা সম্ভব টানটান রাখতে হবে। তার পর শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থানে ফিরে যেতে হবে।

৭) ১০-২০ সেকেন্ড করে ৫-৬টি সেটে আসনটি অভ্যাস করতে হবে।

উপকারিতা:

১) মেরুদণ্ড নমনীয় হবে, শরীরের ভারসাম্য ঠিক থাকবে।

২) ফ্রোজ়েন শোল্ডারের সমস্যা থাকলে তা কমে যাবে।

৩) পিঠ-কোমর ও পায়ের ব্যথা নিরাময় হবে নিয়মিত এই আসন অভ্যাসে।

৪) পেশির জোর বাড়বে, সায়াটিকার ব্যথা ভোগালে এই আসন অভ্যাস করতে পারেন।

৫) নিয়মিত এই আসন অভ্যাসে মেদ কমবে, পেটের পেশি টানটান হবে।

৬) মনঃসংযোগ বাড়বে, উদ্বেগ-দুশ্চিন্তা কমবে।

কারা করবেন না?

স্লিপ ডিস্ক হলে আসনটি নিজে থেকে অভ্যাস করতে যাবেন না।

মেরুদণ্ডের অস্ত্রোপচার হলে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া আসনটি করবেন না।

Advertisement
আরও পড়ুন