Yoga Benefits

পায়ের আঙুলে ব্যথা, হাঁটতে গেলে গোড়ালিতে যন্ত্রণা, চেয়ারে বসেই অভ্যাস করুন এক বিশেষ আসন

চেয়ারে স্থির হয়ে বসে পায়ের আঙুল নাড়াতে হবে। তাতেই কমবে যন্ত্রণা। গোড়ালি ও কাফ মাসলের ব্যথাও দূর হবে। কী ভাবে অভ্যাস করবেন ‘টো কার্ল’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৯:২০
What are the health benefits of Toe curl exercise

পায়ের ব্যথা কমবে এক বিশেষ আসন অভ্যাসে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

হঠাৎ পায়ের বুড়ো আঙুলে ব্যথা হচ্ছে? জুতো পরতে পারছেন না? হাঁটতে গেলে কষ্ট হচ্ছে? এটি খুব অস্বাভাবিক কোনও বিষয় নয়। এই ব্যথা অনেকেরই হয়। তবে দীর্ঘ সময় ধরে যদি আঙুলে যন্ত্রণা হয় এবং গোড়ালিতেও ব্যথা হয়, তা হলে একটি সহজ আসন করে নিতে পারেন। ‘টো কার্ল’ নিয়মিত অভ্যাস করলে আঙুলের পেশি সক্রিয় থাকে। এতে যেমন হাঁটাচলার সময়ে শরীরের ভারসাম্য ঠিক থাকে, তেমনই বাতের ব্যথাবেদনা হওয়ার আশঙ্কাও কমে।

Advertisement

কী ভাবে করবেন?

১) মাটিতে দুই পা রেখে চেয়ারে সোজা হয়ে বসুন। মাথা ও ঘাড় সোজা থাকবে।

২) দুই হাত থাকবে ঊরুর উপর। চোখ বন্ধ করে গভীর ভাবে শ্বাস নিন ও ছাড়ুন।

৩) এ বারে দুই পা সামনে যতটা সম্ভব বাড়িয়ে দিন। শরীর ঝোঁকালে হবে না। পিঠ টানটান রাখতে হবে।

৪) এই অবস্থানে গোড়ালিতে ভর দিয়ে দুই পায়ের পাতা একসঙ্গে উঁচু করুন। গোড়ালি কিন্তু মাটি স্পর্শ করে থাকবে।

৫) গোড়ালিতে ব্যথা থাকলে নীচে কুশন রাখতে পারেন। তাতে ব্যথা কম হবে।

৬) ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই পায়ের বুড়ো আঙুল একসঙ্গে পিছন দিকে আনুন। বুড়ো আঙুলের সঙ্গে অন্যান্য আঙুলও পিছন দিকে হেলে যাবে।

৭) এই অবস্থানে কয়েক সেকেন্ড থেকে শ্বাস ছেড়ে আঙুল সোজা করুন।

৮) এর পর শ্বাস নিতে নিতে আঙুল নীচের দিকে মুড়ে নেওয়ার চেষ্টা করুন। যতটা সম্ভব হবে চেষ্টা করবেন। কয়েক সেকেন্ড পর আবার আঙুল সোজা করুন। এ ভাবে ৫-৭ সেটে অভ্যাস করতে হবে।

উপকারিতা:

নিয়মিত টো কার্ল অভ্যাস করলে পায়ের পাতার পেশি সক্রিয় হবে। পায়ের ব্যথা কমবে।

কাফ মাসলের ব্যথা দূর হবে, পায়ের জড়তা কাটবে।

হাঁটাচলার সময়ে শরীরের ভারসাম্য ঠিক থাকবে। বয়স্কেরাও আসনটি অভ্যাস করতে পারেন।

সায়াটিকার ব্যথা, গোড়ালি ফুলে যাওয়ার সমস্যাতেও আসনটি উপযোগী হতে পারে।

হিলজুতো পরে গোড়ালিতে বা পায়ের পাতায় ব্যথা হলে আসনটি অভ্যাস করতে পারেন।

কারা করবেন না?

হাঁটুতে অস্ত্রোপচার হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া আসনটি করবেন না।

Advertisement
আরও পড়ুন