Celebrity Workout meal

প্রোটিন শেক বা ফলের স্যালাড নয়, শরীরচর্চার পরে ‘অদ্ভুত’ কিছু খাবার খান হৃতিক রোশন

হৃতিক এখনও অ্যাকশন ফিল্মে অভিনয় করেন। পর্দায় সৌষ্ঠব প্রদর্শনও করেন। তার জন্য নিয়মিত শরীরচর্চায় যেমন থাকেন হৃতিক, তেমনই খাওয়াদাওয়াও করেন নিয়ম মেনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪১
ব্যায়ামের পর কী খান হৃতিক রোশন ?

ব্যায়ামের পর কী খান হৃতিক রোশন ? ছবি : সংগৃহীত।

শরীরচর্চা করে ঘাম ঝরানোর পরে খিদে পাওয়া স্বাভাবিক। কিন্তু খিদে পেলে কী খাচ্ছেন, তা শরীরচর্চার ফলাফলে তফাত তৈরি করে দিতে পারে।

Advertisement

এ সব ক্ষেত্রে সাধারণ মানুষের একাংশ তারকাদের দেখেই কর্তব্য ঠিক করেন। সম্প্রতি হৃতিক রোশন জানিয়েছেন, শরীরচর্চার পরে তিনি কী খান।

বলিউডের তারকাদের মধ্যে যদি সুগঠিত দেহসৌষ্ঠবের প্রতিযোগিতা হয়, তবে হৃতিক নিঃসন্দেহে প্রথম তিন জনের মধ্যে থাকবেন। ৫২ বছর বয়সেও ওই ধরনের চেহারা ধরে রাখা মুখের কথা নয়! তাঁর সমকালীন বহু অভিনেতাই আর সৌষ্ঠবে গুরুত্ব দেন না তেমন। কিন্তু হৃতিক এখনও অ্যাকশন ফিল্মে অভিনয় করেন। পর্দায় সৌষ্ঠব প্রদর্শনও করেন। তার জন্য নিয়মিত শরীরচর্চায় যেমন থাকেন হৃতিক, তেমনই খাওয়াদাওয়াও করেন নিয়ম মেনে। হৃতিক তাঁর খাবারের থালারই একটি ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

হৃতিকের প্লেটে দেখা যাচ্ছে নানা ধরনের তরিতরকারি। সঙ্গে একটি রুটি এবং থালার একেবারে মাঝখানে দুধ সাদা রঙের নরম কোনও একটি খাবার। সেগুলি আসলে কী? তা ছবির বিবরণে জানিয়েছেন হৃতিক নিজেই। তিনি লিখেছেন, ‘‘শরীরচর্চার পরের অদ্ভুত খাবার, যা সচরাচর কেউ খান না।’’

কী আছে তাঁর প্লেটে? অভিনেতা লিখেছেন, ‘‘জোয়ারের রুটির সঙ্গে ঢেঁড়সের তরকারি, বিটের তরকারি, লাউয়ের তরকারি, বেগুন, শিমের তরকারি আর ডিমের সাদা অংশ। এর সঙ্গে ডাল, যা আমার সবচেয়ে পছন্দের।’’ আসলে শরীরচর্চা বা জিমে যাওয়ার অভ্যাস থাকলে অনেকেই প্রোটিন শেক, নানারকম ফল বা বিশেষ ভাবে বানানো খাবার খান। হৃতিক বুঝিয়েছেন, তাঁর খাবার ততটা শৌখিন নয়। কিন্তু তা যে পুষ্টিকর, সে ব্যাপারে সন্দেহ নেই কোনও। হৃতিক জানিয়েছেন এ দেশে পাওয়া বিভিন্ন শাকসব্জির ‘মিশম্যাশ’ বা ‘অদ্ভুত ধরনের খিচুড়ি’ই তাঁর পছন্দ।

Advertisement
আরও পড়ুন