Tofu vs Paneer for Weight Loss:

সদ্য ডায়েট শুরু করেছেন? চটজলদি রোগা হতে চাইলে নিরামিষের দিনে পনির খাবেন, না কি টোফু?

ডায়েট মানেই রোজের খাবারে বেশি মাত্রায় প্রোটিন রাখতে শুরু করেন কেউ কেউ। তবে কী ধরনের প্রোটিন খেলে দ্রুত ওজন ঝরতে পারে, সেই ধারণাই থাকে না অনেকের। মাছ, মাংস, ডিমের পাশাপাশি পনির কিন্তু প্রোটিনের ভাল উৎস। কেউ কেউ আবার ডায়েটে টোফুও খান। তবে চটজলদি রোগা হতে পনির খাবেন, না কি টোফু— সেই উত্তর কি জানা আছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৩:১৯
পনির না কি টোফু, কোনটি রাখা যাবে ওজন ঝরানোর ডায়েটে?

পনির না কি টোফু, কোনটি রাখা যাবে ওজন ঝরানোর ডায়েটে? ছবি: সংগৃহীত।

বাড়তি ওজনের কারণে হাজারটা রোগ শরীরে বাসা বাঁধে। অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েট শুরু করেছেন। ডায়েট করার সময় অনেকে পুষ্টিবিদের পরামর্শ মেনে করেন, অনেকে আবার নেটমাধ্যমে দেখে কিংবা চেনা-পরিচিত কাউকে অনুসরণ করে ডায়েট করতে শুরু করেন। ডায়েট করার সময়ে কিন্তু এই ভুলটা করলেই মুশকিল। এক এক জনের শরীরের গঠন এক এক রকম, চাহিদাও এক এক প্রকার। আপনার শরীরের ওজন কত, আপনার উচ্চতা কত আপনার কোনও শারীরিক সমস্যা আছে কি না, কোনও ক্রনিক অসুখ আছে কি না— সব কিছু বিচার করে ডায়েট চার্ট তৈরি করেন পুষ্টিবিদেরা। তাই তাঁদের সাহায্য ছাড়া ডায়েট করলে আখেরে কিন্তু শরীরের ক্ষতিই হবে। ডায়েট মানেই রোজের খাবারে বেশি মাত্রায় প্রোটিন রাখতে শুরু করেন কেউ কেউ। তবে কী ধরনের প্রোটিন খেলে দ্রুত ওজন ঝরতে পারে, সেই ধারণাই থাকে না অনেকের। মাছ, মাংস, ডিমের পাশাপাশি পনির কিন্তু প্রোটিনের ভাল উৎস। কেউ কেউ আবার ডায়েটে টোফুও খান। তবে চটজলদি রোগা হতে পনির খাবেন, না কি টোফু— সেই উত্তর কি জানা আছে?

Advertisement

পনির এবং টোফু, দু’টি খাবারেই কিন্তু উচ্চ মাত্রায় প্রোটিন থাকে। অর্থাৎ দু’টি খাবারেই সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। ১০০ গ্রাম পনিরে ২৮০ ক্যালোরি আর ১৬ গ্রাম প্রোটিন থাকে। অন্য দিকে, ১০০ গ্রাম টোফু থেকেও মোটামুটি পনিরের সমানই প্রোটিন পাওয়া যায়, তবে এতে ক্যালোরির মাত্রা থাকে প্রায় অর্ধেক। শরীরে রোজ যে মাত্রায় ক্যালশিয়ামের প্রয়োজন, তার প্রায় ৪৫ শতাংশই পাওয়া যায় ১০০ গ্রাম পনির খেলে। তবে সমপরিমাণ টোফু খেলে শরীরে মোট প্রয়োজনীয় ক্যালশিয়ামের ২২ শতাংশই পায় শরীর। কিন্তু ওজন ঝরানোর ক্ষেত্রে শরীরে কতটা পরিমাণ ফ্যাট ঢুকছে, সে দিকটায় বেশি খেয়াল রাখতে হবে। ১০০ গ্রাম পনিরে প্রায় ২০ থেকে ২৫ গ্রাম ফ্যাট থাকে। আর টোফুতে ফ্যাট থাকে না বললেই চলে। ১০০ গ্রাম টোফুতে ১ থেকে ১০ গ্রাম ফ্যাট থাকে।

তাই দ্রুত ওজন ঝরাতে হলে কী খাবেন?

ওজন ঝরানোর ডায়েটে প্রোটিন রাখা জরুরি। সকাল, দুপুর আর রাতের খাবারে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন থাকলে পেট অনেক ক্ষণ ভর্তি থাকে, বাইরের ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার খাওয়ায় ইচ্ছে কমে যায়। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এ ক্ষেত্রে রোজের ডায়েটে এমন প্রোটিন রাখতে হবে, যা খেলে শরীরে ফ্যাট আর ক্যালোরি খুব বেশি যাবে না। সে দিক থেকে বিচার করলে কিন্তু টোফু ভাল বিকল্প। পনিরের তুলনায় টোফুর দামও অনেকটাই কম। তাই বলে ডায়েট করলে পনির খাওয়া যাবে না, এমন নয়। সে ক্ষেত্রে পরিমাণের দিকে অবশ্যই নজর রাখতে হবে। ওজন ঝরানোর ডায়েটে সাধারণ পনিরের বদলে লো ফ্যাট পনির রাখতে পারেন। ওজন ঝরানোর ক্ষেত্রে সেটি আরও বেশি স্বাস্থ্যকর।

Advertisement
আরও পড়ুন