Side-effects of Pumpkin Seeds

স্বাস্থ্যকর ভেবে রোজ কুমড়োর বীজ খাওয়া শুরু করেছেন? কতটা খাবেন, কারা খাবেন না, জানা আছে কি?

কেউ কুমড়োর বীজ শুকনো কড়ায় নাড়াচাড়া করে স্ন্যাক্স হিসেবে খাচ্ছেন, কেউ আবার মিশিয়ে নিচ্ছেন স্মুদি বা দইয়ে। তবে স্বাস্থ্যকর খাবার খেলেই হল না, খাওয়ার সঠিক নিয়মও মানতে হবে। অনেকেই এই বীজ খাওয়ার সময়ে কিছু ভুল করে বসেন, আর সেই কারণেই কমে যায় বীজটির পুষ্টিগুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৪:৩৭
রোগা হওয়ার ডায়েটে কারা কুমড়োর বীজ রাখবেন না?

রোগা হওয়ার ডায়েটে কারা কুমড়োর বীজ রাখবেন না? ছবি: সংগৃহীত।

তুলসীর বীজ, তিসির বীজ, চিয়া বীজের পাশাপাশি জনপ্রিয়তা বাড়ছে কুমড়োর বীজেরও। স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের রোজের ডায়েটে ইদানীং এই বীজের উপস্থিতি বেশ নজরে পড়ছে। কুমড়োর পুষ্টিগুণ যথেষ্ট। কিন্তু তার বীজটিও যে শরীরের নানা উপকারে লাগতে পারে, সে কথা জানাই ছিল না অনেকের। বীজটি ভিটামিন এ-তে ভরপুর। ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, জ়িঙ্কও রয়েছে এতে। মেলে শরীরের জন্য প্রয়োজনীয় ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবারও। কেউ বীজটি শুকনো কড়ায় নাড়াচাড়া করে স্ন্যাক্স হিসেবে খাচ্ছেন, কেউ আবার মিশিয়ে নিচ্ছেন স্মুদি বা দইয়ে।

Advertisement

স্বাস্থ্যকর তো বটেই, কিন্তু সবাই কি খেতে পারেন?

লিভারের সমস্যা থাকলে শুধু কুমড়ো নয়, যে কোনও বীজ খাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কুমড়োর বীজের যতই পুষ্টিগুণ থাক, মাত্রাছাড়া খেলে তা স্বাস্থ্যের ক্ষতিও করতে পারে। ওজন বশে রাখতে অনেকেই খাদ্যতালিকায় এই বীজ রাখেন। তবে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কুমড়োর বীজ বেশি পরিমাণে খেলে ওজন বাড়তেও পারে। এই বীজে যথেষ্ট ক্যালোরি থাকে। মেদ ঝরাতে গেলে সারা দিনে খাবার এবং ক্যালোরির মাপ ঠিক থাকা দরকার। যাঁদের ‘ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম’ বা আইবিএস আছে, তাঁদের অনেক সময়ে কুমড়োর বীজ খেলে হজমজনিত সমস্যা দেখা যায়, সে ক্ষেত্রেও খাওয়ার আগে সচেতন থাকতে হবে। যাঁদের রক্তচাপ নীচের দিকে থাকে, তাঁদেরও এই বীজ অতিরিক্ত না খাওয়াই ভাল।

কী ভাবে খাওয়া স্বাস্থ্যকর?

কুমড়োর বীজ অনেকেই শুকনো কড়াইয়ে ভেজে খান। তবে অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু মুশকিল। অতিরিক্ত তাপে কুমড়োর বীজে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিনগুলি নষ্ট হয়ে যায়। তাই একেবারে ঢিমে আঁচে দু’ থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট। বাজার থেকে যে সব বীজের প্যাকেট কিনে আনা হয়, অনেক সময়ই তাতে নুন মেশানো থাকে। অতিরিক্ত নুন খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। তাই প্যাকেট কেনার আগে দেখে নিন, নুন আছে কি না।

কতটা খাওয়া স্বাস্থ্যকর?

স্বাস্থ্যকর বলেই বেশি বেশি খেয়ে ফেললেন, এমনটা করলে কিন্তু চলবে না। কোনও খাবারই মাত্রাতিরিক্ত খাওয়া ঠিক নয়। প্রাতরাশেও খাচ্ছেন, দুপুরে স্যালাডের সঙ্গেও খাচ্ছেন আবার সন্ধ্যাবেলা হালকা খিদে পেলেও এক মুঠো কুমড়োর বীজ খেয়ে নিচ্ছেন, এমনটা করলে কিন্তু চলবে না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, একজন সুস্থ ব্যক্তি সারা দিনে ২৮-৩০ গ্রাম কুমড়োর বীজ খেতে পারে। তবে কোনও রকম শারীরিক সমস্যা বা ক্রনিক অসুখ থাকলে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত।

Advertisement
আরও পড়ুন