Badshah Wife

বিয়ে করেছেন, তবু দ্বিতীয় স্ত্রী ঈশা রিখিকে আড়ালে রাখেন বাদশা! কেন? উত্তর দিলেন তারকা-পত্নী

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে টুঁ শব্দ করেননি বাদশা। এ বার তাঁদের বিয়ের খবরে সিলমোহর দিলেন বাদশা-পত্নী ঈশা নিজেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:৩১
(বাঁ দিকে) বাদশা, (ডান ডিকে) ঈশা রিখি।

(বাঁ দিকে) বাদশা, (ডান ডিকে) ঈশা রিখি। ছবি: সংগৃহীত।

চলতি বছরের মার্চ মাসে হঠাৎই গায়ক বাদশার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। ‘টটীরী’ গানের জন্য যখন বাদশাকে নিয়ে বিতর্ক তুঙ্গে, সেই সময়ে অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে বিয়ের ছবি দেখা যায়। ঈশার মা পুনম রিকিই গায়কের বিয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন তখন। যদিও তার পর বেশ কিছু অনুষ্ঠান করেছেন গায়ক। কিন্তু নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে টুঁ শব্দ করেননি বাদশা। এ বার তাঁদের বিয়ের খবরে সিলমোহর দিলেন বাদশা-পত্নী ঈশা নিজেই।

Advertisement

২০২০ সালে বিবাহবিচ্ছেদের পরে শোনা গিয়েছিল র‌্যাপার বাদশা আবার সম্পর্কে জড়িয়েছেন পঞ্জাবি অভিনেত্রী ঈশার সঙ্গে। তাঁরা যে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বড় করে ঘোষণা করেছিলেন, তেমন নয়। ব্যপারটা গোপনই রেখেছিলেন। তবে বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতে প্রশ্নের মুখে পড়তে হয় বাদশাকে। যদিও সে সব প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে বাদশার কোলে বসা অবস্থায় আদুরে ছবি দিয়ে নিজেদের বিয়ের খবরে সিলমোহর দিলেন ঈশা। সম্প্রতি ঈশার অনুরাগীরা তাঁকে প্রশ্ন করে, বাদশার সঙ্গে যদি তাঁর সত্যিই বিয়ে হয়ে থাকে, তা হলে সমাজমাধ্যমে তাঁরা একে অপরকে অনুসরণ করেন না কেন?

তাতেই বাদশার সঙ্গে ছবি দিয়ে ঈশা বলেন, ‘‘আমার মনে হয়, আমার কাছে এই ধরনের প্রশ্ন সর্বক্ষণ আসতেই থাকে। হ্যাঁ, আমি বিবাহিত। এ বার আসি সবচেয়ে বেশি যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ‘আপনারা একে অপরকে ফলো করেন না কেন?’ সত্যি বলতে, আমার মনে হয় আমার স্বামীর কাছ থেকে এর একটা ব্যাখ্যা আপনাদের প্রাপ্য। পতিদেব (বাদশা), দর্শকের প্রশ্ন রয়েছে। অনুগ্রহ করে আপনার সুবিধামতো যত তাড়াতাড়ি সম্ভব, সেগুলোর উত্তর দিন।”

স্বামীর সঙ্গে আদুরে ছবি দিলেন ঈশা।

স্বামীর সঙ্গে আদুরে ছবি দিলেন ঈশা।

উল্লেখ্য, প্রায় চার বছর ধরে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা গিয়েছিল, তাঁরা কেউ-ই সে কথা প্রকাশ্যে আনতে চান না। এক ফিল্মি পার্টিতে নাকি প্রথম দেখা বাদশা ও ঈশার। আর প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রতি আকৃষ্ট হন তাঁরা। বাদশার ঘনিষ্ঠমহলের এক জন জানিয়েছিলেন, তাঁদের দু’জনের মধ্যেই অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা। আগের স্ত্রীর সঙ্গে খুব বেশি দিন সংসার করেননি বাদশা। সেই পাত্রী ছিলেন অন্য দেশের নাগরিক। এ বার অবশ্য পঞ্জাবি মেয়েকেই বিয়ে করলেন বাদশা। ৩২ বছরের ঈশা পেশাদার অভিনেত্রী। বাদশার সঙ্গে বয়সের ফারাক প্রায় আট বছরের। বাদশার প্রথম পক্ষের এক মেয়ে আছে। সে অবশ্য মায়ের সঙ্গে এই মুহূর্তে লন্ডনে থাকে।

Advertisement
আরও পড়ুন