Wind chime rod numbers as per vastu

উইন্ডচাইমের নলই কি ইচ্ছাপূরণের চাবিকাঠি! ক’টি নল পূরণ করে কোন বিশেষ আকাঙ্ক্ষা, বলছেন বাস্তুবিদেরা

উইন্ডচাইম কোথায় রাখতে হবে, সেটি যেমন গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে ক’টি নলের উইন্ডচাইম ঘরে আনছেন সে দিকেও নজর দিতে বলে থাকেন বাস্তুবিদেরা। জেনে নিন কোন ইচ্ছা পূরণ করে ক’টি নলের উইন্ডচাইম।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৩০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সকলেই চান জীবনে শুভ পরিবর্তন আসুক। উন্নতি হল পরিবর্তনের একটি ইতিবাচক রূপ। এটি মানুষকে কেবল বস্তুগত সুখই দেয় না, বরং ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ করে দেয়। উন্নতির মাধ্যমেই মানুষ তার জীবনের সার্থকতা খুঁজে পায়। তবে শুধু পরিশ্রম করলেই চলে না, এর সঙ্গে মেনে চলতে হয় কিছু টোটকা। বাস্তুশাস্ত্রে বাড়িতে বিশেষ কয়েকটি জিনিস রাখার কথা বলা হয়, যেগুলি মঙ্গলজনক। এর মধ্যে অন্যতম হল উইন্ডচাইম।

Advertisement

উইন্ডচাইম কোথায় রাখতে হবে, সেটি যেমন গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে ক’টি নলের উইন্ডচাইম ঘরে আনছেন সে দিকেও নজর দিতে বলে থাকেন বাস্তুবিদেরা। জেনে নিন কোন ইচ্ছা পূরণ করে ক’টি নলের উইন্ডচাইম:

  • ৩টি: সুস্বাস্থ্য বজায় রাখা এবং পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে বাঁশ বা কাঠ দিয়ে তৈরি তিন নলবিশিষ্ট উইন্ডচাইম বাড়ির পূর্ব দিকে টাঙানোর পরামর্শ দেওয়া হয়।
  • ৪টি: কোনও কারণে যদি কেউ নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে চার নলবিশিষ্ট উইন্ডচাইম ঝোলালে উপকার পাওয়া যায় বলে জানাচ্ছেন বাস্তুবিদেরা। এটি অগ্নিকোণে বা পূর্ব দিকে ঝোলাতে বলা হয়ে থাকে।
  • ৫টি: নেতিবাচক শক্তি থেকে সুরক্ষার জন্য ৫টি নলবিশিষ্ট চাইম ব্যবহার করা শুভ মনে করা হয়। এটি বাড়ির নৈঋত কোণ, অর্থাৎ দক্ষিণ-পশ্চিম দিকে ঝোলালে শুভ ফল দেবে বলে বিশ্বাস।
  • ৬টি: বাড়ির পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে স্থাপন করলে এটি কর্মজীবনে সৌভাগ্য আকর্ষণে সহায়তা করে বলে জানাচ্ছে শাস্ত্র।
  • ৭টি: মনে করা হয়, কোনও ব্যক্তির মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, তবে বাড়িতে সাত নলবিশিষ্ট রাখলে বিশেষ উপকার পাওয়া যায়। এটি বাড়ির পশ্চিম দিকে ঝোলানোর কথা বলা হয়।
  • ৮টি: নিরবচ্ছিন্ন সমৃদ্ধি, সাফল্য এবং ধনসম্পদ বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয় এগুলিকে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এটি আদর্শ। দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিকে ঝোলালে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস।
  • ৯টি: এটিকে সর্বোচ্চ শক্তির প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে; যা পূর্ণতা এবং জীবনের বড় লক্ষ্যগুলোয় সাফল্য নির্দেশ করে। এটিকে অগ্নিকোণ বা দক্ষিণ দিকে ঝোলানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে।
Advertisement
আরও পড়ুন