Venus Ketu Conjunction

কেতুর সঙ্গে জোট বাঁধছে শুক্র, বিপদের সম্মুখীন হতে পারেন চার রাশির ব্যক্তিরা, হতে পারে আর্থিক ক্ষতিও

৪ জুলাই সিংহ রাশিতে শুক্র প্রবেশ করবে এবং কেতুর সঙ্গে সংযোগ স্থাপন করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই জোট প্রেম, বিবাহ এবং পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৪:৩০

ছবি: সংগৃহীত।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র এবং কেতু যখন একই অবস্থানে থাকে অথবা যূতি তৈরি করে, তখন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শুক্র ভোগ, সুখ, প্রেম ও বৈভবের কারক গ্রহ। অন্য দিকে, কেতু বৈরাগ্য, আধ্যাত্মিকতা এবং আকস্মিক বাধা বা বিচ্ছেদের কারক। এই বিপরীতধর্মী দুই গ্রহ জোট বাঁধলে কিছু রাশির ক্ষেত্রে নানা ধরনের সমস্যা, আর্থিক ক্ষতি এবং সম্পর্কে টানাপড়েন তৈরি হতে পারে। ৪ জুলাই সিংহ রাশিতে শুক্র প্রবেশ করবে এবং কেতুর সঙ্গে সংযোগ স্থাপন করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই জোট প্রেম, বিবাহ এবং পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। শুক্র-কেতুর এই সংযোগের ফলে প্রকৃতপক্ষে যে চার রাশির জাতক-জাতিকাদের অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

সিংহ রাশি

যে হেতু এই জোটটি সিংহ রাশিতেই তৈরি হচ্ছে, তাই এই রাশির জাতক-জাতিকাদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। কেতুর প্রভাবে তাঁদের সিদ্ধান্তহীনতা বা একাকিত্ব গ্রাস করতে পারে। অহঙ্কার বা ক্ষোভের কারণে কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় কোনও বড় রকমের আর্থিক বিনিয়োগ বা নতুন চুক্তি না করাই ভাল। স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন।

বৃষ রাশি

বৃষ রাশির অধিপতি গ্রহ স্বয়ং শুক্র। তাই শুক্রের যে কোনও পরিবর্তন এই রাশির উপর সরাসরি প্রভাব ফেলে। শুক্র এবং কেতুর এই জোটের প্রভাবে পারিবারিক সুখ-শান্তিতে বিঘ্ন ঘটতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে খরচের পরিস্থিতি সামনে চলে আসতে পারে। এই সময় জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা কিছু দিন পিছিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সামান্য বিভ্রান্তিকর হতে পারে। প্রেমজীবন বা দাম্পত্যজীবনে তৃতীয় কোনও ব্যক্তির হস্তক্ষেপের কারণে ভুল বোঝাবুঝি চরম আকার নিতে পারে। সঙ্গীর প্রতি অনীহা বা বিশ্বাসের অভাব দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে অনাবশ্যক তর্কবিতর্ক এড়িয়ে চলুন। অন্যথায় পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই জোটটি মূলত অংশীদারির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। যাঁরা যৌথ উদ্যোগে ব্যবসা করছেন, তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জীবনসঙ্গীকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে এবং নিজেদের মধ্যে অকারণ দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

শুক্র-কেতু জোটের নেতিবাচক প্রভাব কাটানোর জন্য নিয়মিত ভগবান শিবের উপাসনা করা এবং ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। এ ছাড়া শুক্রবার গরিব বা দুঃস্থদের সাদা রঙের খাদ্যসামগ্রী যেমন ক্ষীর বা চাল দান করলে শুক্রের শুভত্ব বৃদ্ধি পায়।

Advertisement
আরও পড়ুন