Birds and Planetary connection

ছাদে জল খেতে ভিড় জমায় নানান পাখি, কোন গ্রহের সন্তুষ্টির বার্তা আসে কোন বিহঙ্গদূতের পাখায় ভর করে?

খাতায়কলমে গ্রীষ্মের আগমন না ঘটলেও সূর্যদেবের ভ্রুকুটিতে বিধ্বস্ত প্রাণীকুল। বাগান, বারান্দা বা ছাদে পাখিদের জন্য জল এবং খাবারের পাত্র রেখেছেন কি? ছোট্ট এই কাজে সন্তুষ্ট হবে গ্রহেরা।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০৭:৫৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মানুষ বা অন্যান্য প্রাণী তো বটেই, প্রবল দাবদাহ থেকে রেহাই নেই পাখিদেরও। দারুণ রোদে শ্রান্ত, ক্লান্ত হয়ে পড়ে সুরে ভুবন ভরিয়ে তোলা এই জীবেরাও। অনেক সময়ই তৃষ্ণার জলটুকু পর্যন্ত পায় না তারা। এই ভাবনা থেকেই বাগানে, বাড়ির বারান্দায় বা ছাদে পাখিদের জন্য জল এবং খাবার রেখে থাকেন অনেকেই। মানবিক দিক থেকে এর যেমন বিশেষ গুরুত্ব আছে, তেমনই আধ্যাত্মিক দিক থেকেও শুভ ফলদায়ী এটি। পাখির জন্য এই ছোট্ট পদক্ষেপে সন্তুষ্ট হয় বিভিন্ন গ্রহ। কোন পাখির ডানায় ভর করে আসে কোন গ্রহের আশীর্বাদ, সে বিষয়ের খবর রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জেনে নিন সেগুলি—

Advertisement

পায়রা: শান্তির দূত বলে পরিচিত এই পাখিটি। জল এবং খাবারের আশায় যদি বাড়িতে কপোত-কপোতীর আনাগোনা হয়, তবে বুঝবেন রাহু সন্তুষ্ট হয়েছেন আপনার পরিবারের প্রতি। রাহু একটি গাণিতিক বিন্দু বা নোড হলেও জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম।

কাক: শনিকে বলা হয় কর্মফলদাতা। যিনি যেমন কাজ করেন, সেই অনুযায়ীই আশীর্বাদ বর্ষণ করেন গ্রহরাজ। বাগানে রাখা জল এবং খাবারের পাত্রের জন্য যদি ঝাড়ুদার পাখি আসা-যাওয়া শুরু করে, তবে জানবেন আপনার ভাল কাজে সন্তুষ্ট হয়েছেন শনিদেব।

টিয়া: সবুজরঙা বাঁকা ঠোঁটের এই পাখিটিকে অনেকেই খাঁচায় পুষে থাকেন। তবে মুক্ত বিহঙ্গ হয়েও ঘোরাফেরা করে এরা। যদি দেখতে পান আপনার রাখা জলপূর্ণ পাত্রটিতে রয়েছে টুকটুকে লাল ঠোঁটের ভিড়, তবে বুঝতে পারবেন তৃপ্ত হয়েছে মঙ্গল।

এ ছাড়া, অন্য কোনও ছোট পাখির আগমনও মঙ্গলের আশীর্বাদের বার্তা বহন করে আনে।

Advertisement
আরও পড়ুন