What to Buy on Poila Baisakh

পয়লা বৈশাখের দিন বিশেষ এক জিনিস কিনে স্থাপন করলে অর্থাভাব কাটে! এই দিন আর কোন জিনিসগুলি কেনা শুভ?

জ্যোতিষশাস্ত্র বলে দিচ্ছে পয়লা বৈশাখের দিন কোন কোন জিনিস কেনা শুভ হবে। এর ফলে সারা বছর সুখ-শান্তি এবং ধনসম্পদে ভরে থাকতে পারবেন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৫২
poila boisakh

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পয়লা বৈশাখ মানেই কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে ওঠা। বাঙালি হিন্দুদের মধ্যে এই দিন নতুন জামাকাপড় পরার চল রয়েছে। এই দিনটাকে ঘিরে প্রত্যেক বাঙালি হিন্দুর নানা পরিকল্পনা থাকে। পয়লা বৈশাখে অনেকেই প্রচুর কেনাকাটা করে থাকেন। বিশেষ এই দিনে সোমা-রুপো কেনার চল রয়েছে। যদিও তা সকলের পক্ষে কেনা সম্ভব হয় না। ধাতু ছাড়াও এই দিন আরও নানা জিনিস কেনা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে দিচ্ছে পয়লা বৈশাখের দিন কোন কোন জিনিস কেনা শুভ হবে। এর ফলে সারা বছর সুখ-শান্তি এবং ধনসম্পদে ভরে থাকতে পারবেন।

Advertisement

পয়লা বৈশাখে ধাতু ছাড়া আর কোন জিনিসগুলি কেন শুভ?

১) পয়লা বৈশাখে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ কেনা এবং প্রতিষ্ঠা করা খুবই শুভ বলে মানা হয়।

২) এই দিন সাদা রঙের কড়ি কেনা এবং মা লক্ষ্মীকে অর্পণ করাও খুবই শুভ।

৩) বিশেষ এই দিনে মাটির পাত্র কিনতে পারেন। এই দিনটিতে মাটির তৈরি জিনিস, যেমন- বাটি, থালা, ঘড়া প্রভৃতি কেনা খুবই শুভ বলে মানা হয়।

৪) পয়লা বৈশাখের দিন বাড়িতে শ্রীযন্ত্রম কিনে প্রতিষ্ঠা করলে সারা বছর টাকাপয়সা নিয়ে কিছু ভাবতে হবে না।

৫) এই দিন বাড়ির সকলের জন্য নতুন পোশাক কিনতে পারেন।

৬) ঘর সাজানোর সামগ্রী কেনা যেতে পারে।

৭) বাড়ির জন্য ভাল কোনও খাবারও পয়লা বৈশাখের দিন কেনা যেতে পারে।

৮) কাউকে দেওয়ার জন্য কোনও উপহার এই দিন কিনতে পারেন।

৯) বাচ্চাদের খেলনা বা বাচ্চারা যা পেলে খুশি হয়, সেই ধরনের জিনিস কেনা যেতে পারে।১০) রান্নাঘরের কোনও নতুন জিনিস এই দিনে কিনতে পারেন।

Advertisement
আরও পড়ুন