Jaistha Month 1433

চলতি বছর জ্যৈষ্ঠ মলমাস হিসাবে পালিত হবে! কী ভাবে মলমাস চিহ্নিত করা হয়? এই সময়ে কোনও শুভ কাজ কি করা যাবে না?

চলতি বছর জ্যৈষ্ঠ মাসে কি কোনও শুভ কাজ করা যাবে না? বাংলা পঞ্জিকায় জ্যৈষ্ঠকে কেন মলমাস বলা হচ্ছে, জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:০০
wedding

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

চন্দ্র এবং সূর্যের গতির হিসাবের সমতা রক্ষার মাস মলমাস। বর্ষপঞ্জিকা সাধারণত সূর্য এবং চন্দ্রের গতির ভিত্তিতে, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের গতির উপর নির্ভর করে গণনা করা হয়। প্রত্যেক বছরে চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের হিসাবে কমবেশি ১১.১৮ দিনের পার্থক্য হয়। এই পার্থক্য হিসাবে সাধারণত প্রত্যেক ৩২ মাস অন্তর ৩০ দিন বা ১ মাস বৃদ্ধি হয়। এই বৃদ্ধি মাস হল অধিক মাস। অধিক মাস মল মাস এবং পুরুষোত্তম মাস নামে পরিচিত।

Advertisement

তিথি এবং নক্ষত্রের হিসাব সাধারণত চন্দ্রের গতির উপর নির্ভর করে হয়। সূর্য এবং চন্দ্রের দূরত্বের ব্যবধান যখন শূন্য ডিগ্রি তখন অমাবস্যা। প্রত্যেক ১২ ডিগ্রির ব্যবধানে তিথির পরিবর্তন হয়। মেষ রাশির প্রথম ডিগ্রি থেকে প্রত্যেক ১৩ ডিগ্রি ২০ মিনিট চন্দ্রের ব্যবধানে নক্ষত্রের পরিবর্তন হয়। প্রত্যেক চন্দ্রমাস হয় ২৯.৫৪ দিনে। চন্দ্রবর্ষ হয় ৩৫৪.৩৬ দিনে।

সূর্য প্রত্যেক রাশিতে কমবেশি ৩০ দিন ১০ ঘণ্টা অবস্থান করে। মেষ রাশি থেকে শুরু করে ১২ রাশি ভ্রমণ করে পুনরায় মেষ রাশিতে ফিরতে সূর্যের সময় লাগে ৩৬৫.৫৪ দিন। অর্থাৎ, সৌরবর্ষ হয় ৩৬৫.৫৪ দিনে। পৃথিবীর নিজ কক্ষপথে ভ্রমণ করতে সময় লাগে ৩৬৫.৬৯ দিন। প্রত্যেক বছরের শেষে চন্দ্রবর্ষে এবং সৌরবর্ষে কমবেশি ১১ দিনের পার্থক্য হয়। এই পার্থক্যের সমতা রক্ষা করা হয় ৩২ মাস অন্তর একটি মলমাসে।

সেই অনুয়ায়ী এই বছর জ্যৈষ্ঠ মলমাস হিসাবে পালিত হবে। মলমাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাসে শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, বাড়ি কেনা-বেচা, গৃহপ্রবেশ, শুভ বস্তু কেনা প্রভৃতি করা না হলেও এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর পুজো এবং ধর্মশাস্ত্র পাঠের পক্ষে প্রশস্ত মাস এবং এই কার্যে শুভ ফলপ্রাপ্ত হয়।

Advertisement
আরও পড়ুন