Astro Tips

নতুন অর্থবর্ষ শুরুর আগে অফিসের ডেস্কে আনুন সাত সৌভাগ্য আকর্ষণকারী বদল, পদোন্নতি কেউ আটকাতে পারবে না!

অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রচুর পরিশ্রম করার পরও মনোমতো ফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে জন্মছকে গ্রহের খারাপ অবস্থান কারণ হতে পারে। এ ছাড়াও বাস্তুর দোষে এমনটা হওয়ার আশঙ্কা দেখা যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১১:৩৮
office desk

—প্রতীকী ছবি।

আর কিছু দিন পরই শুরু হবে নতুন অর্থবর্ষ। পুরনো অর্থবর্ষের শেষ এবং নতুন অর্থবর্ষের সূচনাকাল সব চাকরিজীবীদের জীবনেই বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই সময়েই সাধারণত পদোন্নতি, বেতনবৃদ্ধি প্রভৃতি হয়ে থাকে। বিগত অর্থবর্ষে কে কী রকম কাজ করেছেন সেটির উপর নির্ভর করে নতুন অর্থবর্ষে বেতনবৃদ্ধি বা পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনা। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রচুর পরিশ্রম করার পরও মনোমতো ফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে জন্মছকে গ্রহের খারাপ অবস্থান কারণ হতে পারে। এ ছাড়াও বাস্তুর দোষে এমনটা হওয়ার আশঙ্কা দেখা যায়। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পূর্বে অফিসের ডেস্কে আনুন বিশেষ কিছু পরিবর্তন। দেখবেন, সফলতা কেউ আটকাতে পারবে না।

Advertisement
  • অফিসের উত্তর-পূর্ব কোণটির দিকে নজর রাখুন। সেটি যেন সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই বিষয়টি খেয়াল রাখা জরুরি। সেটা সম্ভব না হলে আপনি যেখানে বসেন, সেই স্থানের উত্তর-পূর্ব দিকটি পরিষ্কার রাখার চেষ্টা করুন।
  • আপনার বসার জায়গার, অর্থাৎ আপনার মাথার উপর যেন কোনও বিম না থাকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে। বিমের নীচে বসা উচিত নয়। এতে সফলতা প্রাপ্তি আটকে যায় বলে মনে করা হয়।
  • অফিসের ডেস্ক সর্বদা পরিষ্কার ও গুছিয়ে রাখুন। অপ্রয়োজনীয় নথি বা জিনিসপত্র জমিয়ে রেখে দেবেন না। সেগুলি ফেলে দিন। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখুন।
  • কাজের জায়গায় একটা লাফিং বুদ্ধ রাখতে পারেন। এটি সফলতা নিজের দিকে আকৃষ্ট করতে সাহায্য করে বলে মনে করা হয়।
  • অফিস বা কর্মস্থলের উত্তরের দেওয়ালে সম্ভব হলে একটি আয়না এনে ঝুলিয়ে রাখুন। সেটি সম্ভব না হলে, আপনার ডেস্কের উত্তর দিকে একটা ছোট আয়না এনে রেখে দিন। এটি পজ়িটিভ শক্তির পরিমাণ বাড়াবে এবং অর্থ আপনার দিকে আকৃষ্ট করতে সাহায্য করবে।
  • কোন দিকে মুখ করে বসে কাজ করছেন সেটির উপরও অনেক কিছু নির্ভর করে। সব সময় চেষ্টা করবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে কাজ করার। দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বসে কাজ করা মোটেই শুভ নয়।
  • প্রধান দরজার দিকে পিঠ দিয়ে বসেও কাজ করা শুভ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে ভাগ্যোন্নতি আটকে যায়। এ ক্ষেত্রে বসার জায়গা বদলানোর বিষয়ে জোর দিতে হবে।
Advertisement
আরও পড়ুন