Love Astrology

কথায় কথায় ঝামেলা, সম্পর্কে ফাটল, সঙ্গীর সঙ্গে মতপার্থক্য বেড়েই চলেছে? পরীক্ষা নিচ্ছেন শনিদেব! এমন হলে কী করবেন?

সম্পর্কের ক্ষেত্রেও পরীক্ষা নেন শনিদেব। দু’জন মানুষকে নানা কঠিন মুহূর্তের সামনে ফেলে দেখেন যে আদৌ তাঁরা একে অপরের জন্য উপযুক্ত কি না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৭:৩০
couple fighting

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্মফলদাতা শনিদেব মানুষের পরীক্ষা নিতে ভালবাসেন। তিনি দেখেন উক্ত মানুষের সহনক্ষমতা কতটা। কঠিন সময়ের মুখে পড়ে বহু মানুষের বিচারবুদ্ধিই লোপ পায়। সকলের পক্ষে সততার পথে হেঁটে চলা সম্ভবপর হয় না। অনেকেই এই সময় নানা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে শনির পরীক্ষার শেষে লাভ করা যায় তাঁর কৃপা। যদিও সেই আশীর্বাদ প্রাপ্তি তাঁদেরই ঘটে, যাঁরা যুদ্ধের ময়দানে শিরদাঁড়া সোজা রেখে টিকে থাকেন। ভুল পথে যাঁরা যুদ্ধজয়ের ফন্দি খোঁজেন, তাঁরা শনির কৃপা লাভ করেন না।

Advertisement

সম্পর্কের ক্ষেত্রেও পরীক্ষা নেন শনিদেব। দু’জন মানুষকে নানা কঠিন মুহূর্তের সামনে ফেলে দেখেন যে আদৌ তাঁরা একে অপরের জন্য উপযুক্ত কি না। এই সময় ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকে। পরিস্থিতি যা-ই হয়ে যাক না কেন, মাথা ঠান্ডা রেখে একে অপরের হাত শক্ত করে ধরে রাখলেই সম্পর্কের সার্থকতা লাভ করা যায়। তেমনটা হলে পরীক্ষাশেষে শনিদেবও উভয়কে আশীর্বাদ করেন। কী হলে বুঝবেন যে শনিদেব সম্পর্কের পরীক্ষা নিচ্ছেন।

পারিবারিক সমস্যা: সম্পর্কের মধ্যে পরিবার চলে আসে। পরিবার সংক্রান্ত নানা সমস্যার প্রভাবে নিজেদের মধ্যে ঝামেলা বৃদ্ধি পায়। চেয়েও সেই সমস্যার সমাধান ঘটানো যায় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে, প্রথম থেকে পরিবারের লোকজনের কোনও সমস্যা না থাকলেও পরে গিয়ে তাঁরাই সম্পর্ক মেনে নিতে চান না।

মতপার্থক্য: সঙ্গীর সঙ্গে মতপার্থক্য বৃদ্ধি পায়। সম্পর্কের শুরুতে যে সকল ব্যাপারে দু’জনেরই মত এক ছিল, পরে গিয়ে সে সব বিষয় নিয়েই ঝামেলা হতে থাকে। এর ফলে দূরত্ব বৃদ্ধি পায়।

দায়িত্ব লোপ পাওয়া: সঙ্গীর প্রতি দায়িত্ববোধ লোপ পায়। আগের মতো তাঁর প্রতিটা প্রয়োজনে আর পাশে থাকতে ইচ্ছা করে না। নিজের করা ভুলের দায়িত্ব নিতেও নাকোচ করেন। সব ভুলের দায় সঙ্গীর উপর চাপিয়ে দিয়ে প্রশাান্তি মেলে।

গুরুত্ব কমে যাওয়া: অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সঙ্গীর গুরুত্ব কমে যাচ্ছে। আগে পর পর দু’দিন ভালবাসার মানুষের সঙ্গে দেখা না হলে মনকেমন করলেও, এখন আর তেমনটা হয় না। উল্টে সঙ্গী দেখা করার জন্য জোর করলে সেটা নিয়েও ঝামেলা সৃষ্টি হয়। তাঁর প্রতি যে ভালবাসা নেই সেটা নয়, কিন্তু অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে আর ইচ্ছা করে না।

এই সময় কী করা উচিত?

শাস্ত্র জানাচ্ছে, শনিদেবের পরীক্ষা নেওয়ার সময়কাল যে কোনও সম্পর্কের জন্য খুবই কঠিন। তবে সেই সময়কাল যদি একসঙ্গে কাটিয়ে নেওয়া যায়, তা হলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়।

  • এই সময় নিজের ভুলের দায়িত্ব নেওয়া শিখতে হবে। একে অপরকে দোষারোপ না করে, নিজেরা কোথায় ভুল করছেন সেটি দেখা জরুরি। তা হলে সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্যা হবে না।
  • একে অপরের প্রতি সৎ থাকতে হবে। মিথ্যা বলা চলবে না। এতে সাময়িক ঝামেলা এড়ানো গেলেও, পরে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে মুশকিল হবে।
  • মাথা গরম করা এড়িয়ে চলুন। চেষ্টা করতে হবে, যতটা সম্ভব শান্ত ভাবে নিজেদের মধ্যে কথা বলে সম্পর্কের কঠিন বিষয়গুলির সমাধান খুঁজে বার করার। পরিবারের লোকেদেরও সেই একই ভাবে রাজি করানোর চেষ্টা করতে হবে।
Advertisement
আরও পড়ুন