Chaitra Navratri 2026

কবে থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি? শেষ কবে? সুদিন আনার জন্য কোন বিশেষ নিয়ম এই সময় পালন করবেন?

চৈত্র নবরাত্রির ব্রত পালন করা খুবই ভাল। জ্যোতিষমতে, নবরাত্রি পুজোর প্রথম দিন যদি একটা নিয়ম পালন করা হয়, তা হলে খুবই উপকার পাওয়া যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৭:৫৪
navratri

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

চলতি বছর চৈত্র মাসের নবরাত্রি ১৯ মার্চ থেকে শুরু হবে এবং ২৭ মার্চ পর্যন্ত চলবে। নবরাত্রি বছরে চার বার হয়। তবে বেশির ভাগ মানুষ চৈত্র নবরাত্রি এবং শারদীয়ার নবরাত্রি পালন করেন। বাকি দুই নবরাত্রি গুপ্ত নবরাত্রি হিসাবে পরিচিত। মনে করা হয়, চৈত্র মাসের নবরাত্রি সকল হিন্দুই পালন করতে পারেন। এই নবরাত্রির ব্রত পালন করা খুবই ভাল। জ্যোতিষমতে, নবরাত্রি পুজোর প্রথম দিন যদি একটা নিয়ম পালন করা হয়, তা হলে খুবই উপকার পাওয়া যায়।

Advertisement

নিয়ম:

নবরাত্রির শুরুতেই একটা ছোট কলসি বা ঘট স্থাপন করুন। ঘটের মধ্যে জল পূর্ণ করে ন’টি গ্রহকে তুষ্ট করার উদ্দেশ্যে ন’টা জিনিস দিন। ঘটে দেওয়া ন’টা জিনিসকে নয় গ্রহের প্রতীক মনে করা হয়। বিশ্বাস রয়েছে, এই ন’টা জিনিস ঘটের মধ্যে দিয়ে যদি ন’দিন পুজো করা যায় তা হলে ভাগ্য খুবই দ্রুত বদলায়। নবরাত্রির পুজো সম্পন্ন হওয়ার পর সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে।

কোন গ্রহের জন্য ঘটের মধ্যে কী দিতে হবে?

১) সূর্যের জন্য গম।

২) চন্দ্রের জন্য আতপ চাল।

৩) মঙ্গলের জন্য লাল রঙের ছোট কাপড়ের টুকরো।

৪) বৃহস্পতির জন্য হলুদের টুকরো, অর্থাৎ গাঁট হলুদ।

৫) শুক্র গ্রহের জন্য দেশি গাওয়া ঘি।

৬) বুধের জন্য এলাচ।

৭) শনিদেবের জন্য লবঙ্গ।

৮) রাহুর জন্য যব।

৯) কেতুর জন্য সাদা এবং কালো তিল।

ফলাফল:

এই উপায়টা করলে বাড়িতে সুখ-শান্তি এবং সম্পদ বৃদ্ধি পায়। এ ছাড়া বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে। নেগেটিভ শক্তির কবল থেকে রেহাই মেলে।

Advertisement
আরও পড়ুন