Tips to Please Mahadev

যেনতেন প্রকারে বেলপাতা অর্পণ করলে রুষ্ট হন মহাদেব! বিল্বপত্র নিবেদনের সঠিক নিয়মগুলি কী? খোঁজ দিলেন জ্যোতিষী

বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় জিনিসগুলির মধ্যে একটি। সেই কারণে প্রত্যেক শিবভক্তই তাঁদের প্রভুর পুজোয় বেলপাতা ব্যবহার করতে ভোলেন না। তবে যে কোনও ভাবে তাঁকে বেলপাতা অর্পণ করলেই পুজো সম্পন্ন হয় না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:৩৪
shiv

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বেলপাতা ছাড়া শিবের উপাসনার কথা ভাবাই যায় না। মহাদেব অল্পেই তুষ্ট। কিন্তু সেটা ভেবে যদি তাঁর পুজোয় বেলপাতা ব্যবহার না করা হয়, তা হলে তিনি ক্ষুণ্ণ হন। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় জিনিসগুলির মধ্যে একটি। সেই কারণে প্রত্যেক শিবভক্তই তাঁদের প্রভুর পুজোয় বেলপাতা ব্যবহার করতে ভোলেন না। তবে যে কোনও ভাবে তাঁকে বেলপাতা অর্পণ করলেই পুজো সম্পন্ন হয় না। বেলপাতা নিবেদনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে চলা আবশ্যিক। তা হলেই পূর্ণ সুফল প্রাপ্তি হয়। জেনে নিন সেগুলি কী।

Advertisement

মহাদেবকে বেলপাতা অর্পণের সঠিক নিয়মগুলি কী?

  • বেলপাতা ত্রিপত্র। অর্থাৎ, একটি ডাঁটিতে তিনটে পাতা থাকে। অনেক ক্ষেত্রে সেগুলির মধ্যে একটা বা দুটো পাতা ছিঁড়ে যায়। সে সকল খুঁতযুক্ত পাতা মহাদেবকে অর্পণ করা যাবে না। হিন্দু ধর্মে বেলপাতার তিনটি পাতা শিবের ত্রিশূল, ত্রিনেত্র ও ত্রিগুণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। ফলত ভোলেবাবাকে দেওয়ার জন্য তিনটি খুঁতহীন পাতাযুক্ত বেলপাতা বেছে নিতে হবে। তাতে কোনও দাগ, হালকা ছিঁড়ে গিয়েছে এমন কিছু না থাকাই ভাল।
  • বেলপাতা শিবকে দেওয়ার সময় ডাঁটির অংশটি নিজের দিকে ঘুরিয়ে রাখতে হবে এবং পাতার মাথাটি শিবের দিকে থাকতে হবে।
  • বাঁ হাতের সাহায্যে মহাদেবকে বেলপাতা অর্পণ করা যাবে না। সর্বদা ডান হাতে বেলপাতা অর্পণ করতে হবে। মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলির সাহায্যে বেলপাতার মাঝখানের অংশ ধরতে হবে, তার পর সেটি শিবলিঙ্গের মাথায় বা শিবের মূর্তির চরণের কাছে নিবেদন করতে হবে।
  • বেলপাতা অর্পণের সময় শিবের মন্ত্র উচ্চারণ করে যেতে হবে। মন্ত্রোচ্চারণ ব্যতিরেকে শিবকে কিছু অর্পণ করলে তা তিনি গ্রহণ করেন না বলে মনে করা হয়।
Advertisement
আরও পড়ুন