Lottery Horoscope Prediction

লটারি না কাটলে কেউ সুযোগ হারাবেন, কারও ফাটকায় খোয়া যাবে অর্থ! মার্চের তৃতীয় সপ্তাহে আপনার ভাগ্যে কী আছে?

অনেক প্রত্যাশা নিয়ে লটারি কেটেও হতাশার শিকার হতে হয় বহু মানুষকে। বাড়তি লাভ তো হয়ই না, উল্টে হাতে থাকা টাকাও খোয়া যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৭:২৪
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারি মানেই ভাগ্যের খেলা। সেই খেলায় সকলের জিত হয় না। নানা প্রত্যাশা নিয়ে লটারি কেটেও হতাশার শিকার হতে হয় বহু মানুষকে। বাড়তি লাভ তো হয়ই না, উল্টে হাতে থাকা টাকাও খোয়া যায়। সেই কারণে লটারি কাটার পূর্বে কপালে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি। মার্চ মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

Advertisement

মেষ– মার্চের তৃতীয় সপ্তাহে মেষ জাতক-জাতিকাদের কপালে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না। লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

বৃষ– লটারির দিকে বৃষ রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। তবে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

কর্কট– সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। মন চাইলে সেই সময় ভাগ্যকে যাচাই করে দেখতে পারেন।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

কন্যা- মার্চের তৃতীয় সপ্তাহে কন্যা রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

বৃশ্চিক– লটারির দিকে সপ্তাহের মধ্য ভাগটা বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

ধনু– গোটা সপ্তাহটাই ধনু রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।

মকর– মার্চের তৃতীয় সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময় লটারি কাটতে পারেন।

মীন– মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Advertisement
আরও পড়ুন