Astro Tips

ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়া হোক বা উপার্জনের নতুন পথ খোলা, ধনের গুণে সবটাই হবে! মানতে হবে চার টোটকা

জ্যোতিষশাস্ত্রে ধনের বহু কার্যকারিতার উল্লেখ রয়েছে। ধনে দিয়ে বেশ কিছু টোটকার কথা বলা রয়েছে শাস্ত্রে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৫৪
coriander

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

রান্নাঘরে ধনের গুরুত্ব অপরিসীম। রান্নার মান বাড়াতে এই মশলা প্রায় বাড়িতেই ব্যবহার করা হয়। তবে ধনে যে শুধুমাত্র মশলা হিসাবে কাজে লাগে তা নয়। জ্যোতিষশাস্ত্রে ধনের বহু কার্যকারিতার উল্লেখ রয়েছে। ধনে দিয়ে বেশ কিছু টোটকার কথা বলা রয়েছে শাস্ত্রে। সেগুলি করলে আমাদের জীবনের নানা সমস্যার সমাধান হয়। এর সুপ্রভাবে টাকা থেকে শুরু করে আরও নানা সমস্যা জীবন থেকে দূর হয়ে যায়।

Advertisement

টোটকা:

ঋণের সমস্যা: ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে কিছুটা ধনে বাড়ির পিছনের দিকে মাটি খুঁড়ে পুঁতে দিন। কিছু দিনের মধ্যেই ঋণের বোঝা ঘাড় থেকে নেমে যাবে।

টাকা আসা একেবারে বন্ধ হয়ে গেলে: যদি টাকাপয়সা আসা একেবারে বন্ধ হয়ে যায়, তা হলে মাটির একটা ছোট হাঁড়িতে ভর্তি করে ধনে রেখে, তার মধ্যে কয়েকটা কয়েন দিয়ে বাড়ির সদর দরজার পাশে রেখে দিন। এর ফলে আর্থিক স্থিতি খুবই ভাল হয়ে যায়। টাকা আসার নানা রাস্তা খুলে যাবে। কিছু দিন গেলেই পরিবর্তন বুঝতে পারবেন।

কাজের বাধা কাটাতে: যদি কোনও কাজ বার বার হতে হতে বিগড়ে যায়, তা হলে একটা লাল কাপড়ের টুকরোয় বেশ কিছুটা ধনে নিয়ে ঠাকুরের আসনে রেখে দিন। এর ফলে যে কোনও কাজ সহজে হয়ে যাবে। বাধার সম্মুখীন হতে হবে না।

উপার্জন বৃদ্ধি করতে: নতুন আয়ের উৎস খুঁজে পেতে বা উপার্জন বৃদ্ধির জন্য কিছুটা ধনে রাতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে একটা টবে ভিজোনো ধনে ছড়িয়ে দিয়ে টবটি বাড়ির ঈশান কোণে রেখে দিন। যে কোনও সপ্তাহের শুক্রবার এই কাজটি করতে হবে। কিছু দিন যেতে না যেতেই ফল পাবেন। উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে।

Advertisement
আরও পড়ুন