Astro Tips

দেশলাই বা সিঁদুর নয়, বজরংবলীকে জিনিস অর্পণ করুন মনস্কামনা মেনে, ইচ্ছাপূরণ হতে বিশেষ সময় লাগবে না!

হনুমানজির আরাধনায় দূর হয় বিপদ। শাস্ত্র জানাচ্ছে, মনস্কামনা অনুযায়ী তাঁকে নির্দিষ্ট কিছু জিনিস নিবেদন করা গেলে খুব ভাল ফল পাওয়া সম্ভব।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১১:৩০
hanumanji

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বজরংবলী সঙ্কটমোচন। যে কোনও বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করতে পারেন। মনে সাহসের সঞ্চার ঘটাতে সক্ষম হনুমানজি। সেই কারণে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার করে তাঁর আরাধনা করার নিদান দেয় শাস্ত্র। হনুমানজির আরাধনায় দূর হয় বিপদ। শাস্ত্র জানাচ্ছে, মনস্কামনা অনুযায়ী তাঁকে নির্দিষ্ট কিছু জিনিস নিবেদন করা গেলে খুব ভাল ফল পাওয়া সম্ভব। যে বিষয়ে ফল পেতে চাইছেন, সেইমতো জিনিস দিতে হবে। তা হলেই ভাল ফল পাওয়া যাবে।

Advertisement

কোন মনস্কামনা পূরণের জন্য বজরংবলীকে কী দান করতে হবে?

কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে: কোনও কাজ শুরুর পূর্বে আমরা সকলেই চাই যে সেই কাজ যেন ভাল ভাবে সম্পন্ন করা যায়। সেই কাজের মাঝে কোনও বাধা আসুক তা আমরা কেউই চাই না। যে কোনও কাজ শুরুর পূর্বে সেটিকে সঠিক ভাবে সম্পন্ন করার জন্য হনুমানজিকে একটা পান অর্পণ করুন। কাজটি ভাল ভাবে, কোনও বাধা ছাড়া সম্পন্ন করতে সফল হবেন। সফলতা মিলবে।

বাড়িতে শুভ শক্তি আনতে: অনেক সময় দেখা যায়, বাড়িতে একের পর এক সদস্যের শরীর খারাপ লেগেই আছে। কিছুতেই রোগ থেকে মুক্তি মিলছে না। বাড়ির সদস্যদের মধ্যে বোঝাপড়াও লোপ পাচ্ছে। এমনটা হওয়ার নেপথ্যে থাকতে পারে বাড়ির উপর পড়া খারাপ নজর। বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটাতে হনুমানজিকে একটা গোটা নারকেল অর্পণ করুন। দেখবেন অবস্থার উন্নতি ঘটছে।

বিপদ থেকে রক্ষা পেতে: নিজেকে যে কোনও প্রকার বিপদ থেকে রক্ষা করার উদ্দেশ্যে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার করে বজরংবলীকে একটা কমলা রঙের লাড্ডু অর্পণ করুন। যে কোনও বিপদ থেকে তিনি আপনাকে রক্ষা করবেন।

সমস্যা থেকে মুক্তি পেতে: ঋণের সমস্যা হোক বা দাম্পত্যজীবনে ঝামেলা, যে কোনও প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে বজরংবলীকে ছোলা ও গুড় অর্পণ করুন। নিয়মিত এই কাজ করলে দেখবেন জীবন অনেকটা সহজ হয়ে উঠছে। জীবন থেকে সমস্ত সমস্যা একে একে সরে গিয়েছে।

অর্থকষ্ট: আর্থিক সমস্যা বহু মানুষের জীবনেই রয়েছে। কেউ প্রচুর পরিশ্রম করেও মনোমতো অর্থ উপার্জন করতে পারেন না, কোনও মানুষের আবার আয়ের টাকা সবই সংসার চালাতে বেরিয়ে যায়, সঞ্চয় কিছুই হয় না। অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পেতে হনুমানজিকে ক্ষীর অর্পণ করুন। এর ফলে আয়ভাগ্য উন্নত হবে নিশ্চিত।

Advertisement
আরও পড়ুন