How to be Successful

কেবল বজরংবলিকে স্মরণ করলেই হবে না, মঙ্গলবার করতে হবে আরও কিছু কাজ, পেশাজীবনে এগোবেন তরতরিয়ে

ভাগ্যে সফলতার যোগ না থাকলে প্রচুর চেষ্টা করলেও উন্নতির মুখ দেখা যায় না। উচ্চপদস্থ চাকরি করার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে কেরিয়ারে সফলতার হাতছানি পেতে সাহায্য করেন বজরংবলি।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫
success

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সফলতার খিদে প্রায় সব মানুষের জীবনেই রয়েছে। কমবেশি সবাই পেশাক্ষেত্রে একটি ভাল জায়গায় পৌঁছোতে চান। তবে সব সময় পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না। সফল হওয়ার জন্য কর্মঠ হওয়া অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু তার সঙ্গে কপালের সঙ্গ থাকাও জরুরি। ভাগ্যে সফলতার যোগ না থাকলে প্রচুর চেষ্টা করলেও উন্নতির মুখ দেখা যায় না। উচ্চপদস্থ চাকরি করার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে কেরিয়ারে সফলতার হাতছানি পেতে সাহায্য করেন বজরংবলি। মঙ্গলবার বিশেষ কিছু উপায় মেনে চললে পেশাক্ষেত্রে দারুণ উন্নতি লাভ করা যায়। সমস্ত বাধা পেরিয়ে সফলতার লক্ষ্যে পৌঁছোনো সম্ভব হয়। কোন উপায়গুলি মানতে হবে, জেনে নিন।

Advertisement

পেশাক্ষেত্রে সফল হতে মঙ্গলবার কোন উপায়গুলি মানবেন?

১. যে কোনও হনুমান মন্দিরে গিয়ে বজরংবলির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ও মনোস্কামনা জানান।

২. মঙ্গলবার সারা দিনে এক বার মন দিয়ে, নিষ্ঠার সঙ্গে হনুমান চালিশা পাঠ করুন। খুব ভাল হয় যদি সকালে উঠে স্নানের পর বা রাতে বাড়ি ফিরে হাত-মুখ ধুয়ে এই কাজ করতে পারেন। তবে সেটি সম্ভব না হলে দিনের যে কোনও সময় হনুমান চালিশা পড়তে পারেন।

৩. হনুমান মন্দিরে ছোলা ও গুড় অর্পণ করুন। তার পর সেটি বাচ্চা ও গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করে দিন এবং অল্প একটু নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করুন।

৪. অফিসের পরিচয়পত্র বা ল্যাপটপে ডান হাত রেখে বজরংবলির কাছে সমস্ত বাধা দূর করে উন্নতির রাস্তা দেখানোর প্রার্থনা করুন। এই কাজটি হনুমানজির প্রতি বিশ্বাস রেখে ও নিষ্ঠার সঙ্গে করতে হবে। মনে কোনও সংশয় রাখা চলবে না।

৫. মঙ্গলবার অপরকে নেতিবাচক কথা বলা যাবে না। কাউকে নিয়ে সমালোচনা করবেন না। এই দিন আমিষ খাবার খাওয়া এবং কোনও প্রকার নেশা করা থেকেও বিরত থাকতে হবে।

Advertisement
আরও পড়ুন