Astrological Prediction

ফেব্রুয়ারিতে শত্রুর হাতে নাস্তানাবুদ হতে পারে দুই রাশি! ঋণ নিয়ে সমস্যার আশঙ্কা রয়েছে কি? রাশি মিলিয়ে দেখে নিন

ফেব্রুয়ারির গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪
astro

—প্রতীকী ছবি।

জীবনে চলার পথে আমাদের নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। সেই বাধার নেপথ্যে কখনও কখনও মানুষেরাও অনেক বড় ভূমিকা পালন করেন। আমাদের শত্রুরা কখনওই আমাদের ভাল চান না, তাঁরা সব সময়ই আমাদের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকেন। আর জন্মছকে যদি গ্রহ খারাপ অবস্থানে থাকে তা হলে তো কোনও কথাই নেই! শত্রুরা সে ক্ষেত্রে অতি সহজেই আপনার ক্ষতি করতে পারবেন। গ্রহের দশার ফলে কোনও প্রতিযোগিতাতেও সফল হতে পারা যায় না। অর্থ সংক্রান্ত নানা সমস্যার মুখেও পড়তে হতে পারে, ঋণের বোঝা বৃদ্ধি পায়। ফেব্রুয়ারির গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

Advertisement

মেষ রাশি: ফেব্রুয়ারিতে মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে ঋণ দান বা গ্রহণ, কোনও বিষয়েই খুব একটা সমস্যা সৃষ্টির আশঙ্কা নেই। শত্রুও সমস্যায় ফেলতে পারবে না। প্রতিযোগিতার ক্ষেত্র বেশি শুভ দেখা যাচ্ছে। অনেকের থেকে এগিয়ে থাকবেন।

বৃষ রাশি: ঋণ গ্রহণ বা দান, উভয় বিষয়েই বৃষ জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। শত্রু সে ভাবে সমস্যা সৃষ্টি না করলেও, প্রতিযোগিতায় আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা নেই।

মিথুন রাশি: মিথুন রাশির ব্যক্তিদের ঋণ দান এবং গ্রহণের বিষয়ে সমস্যা সৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। শত্রুও খুব একটা সমস্যায় ফেলতে পারবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে এই মাস খুব একটা শুভ বলা যায় না।

কর্কট রাশি: ফেব্রুয়ারিতে কর্কট রাশির জাতক-জাতিকাদের ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। শত্রু সে ভাবে সমস্যা সৃষ্টি না করলেও, প্রতিযোগিতার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করলে সফলতা আসবে। নচেৎ হতাশ হতে হবে।

সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের জন্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে এই মাস বেশ শুভ। অর্থাৎ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়ার আশঙ্কা খুবই কম, বিশেষত মাসের প্রথম ভাগে। প্রতিযোগিতার ক্ষেত্রেও এই মাস শুভ, বিশেষত মাসের প্রথম ভাগ। শত্রুরাও বিশেষ ক্ষতি করতে পারবে না।

কন্যা রাশি: এই মাসের প্রথম ভাগ কন্যা রাশির ব্যক্তিদের জন্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মিশ্র হলেও, দ্বিতীয় ভাগ বেশ শুভ। সেই সময় ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। প্রতিযোগিতার ক্ষেত্রে এই মাসের দ্বিতীয় ভাগ, প্রথম ভাগের তুলনায় অধিক শুভ।

তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের ক্ষেত্রে ঋণ দান অথবা গ্রহণ, উভয় বিষয়েই সমস্যা সৃষ্টির আশঙ্কা খুব একটা নেই বললেই চলে। শত্রুরাও সমস্যায় ফেলতে পারবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে এই মাস বেশ শুভ, অনেকের থেকে এগিয়ে থাকবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদেরে ঋণ দান এবং গ্রহণের বিষয়ে সমস্যা হবে না। শত্রুও খুব একটা সমস্যায় ফেলতে পারবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে এই মাস যে খুব শুভ তা বলা যায় না, মিশ্র ফল প্রাপ্তি হবে।

ধনু রাশি: ফেব্রুয়ারিতে ধনু জাতক-জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা খুব একটা নেই। শত্রু চেয়েও ক্ষতি করতে ব্যর্থ হবেন। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসটি বেশ শুভ।

মকর রাশি: মকর জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু, উভয় বিষয়েই সতর্ক থাকতে হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে সুফল প্রাপ্তির আশা খুবই কম। শত্রুদের এড়িয়ে চলার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে কুম্ভ জাতক-জাতিকারা এই মাসে বেশ শুভ ফল পাবেন। বিশেষ শুভ মাসের প্রথম ভাগ। প্রতিযোগিতার ক্ষেত্রেও এই মাস শুভ বলা চলে।

মীন রাশি: মীন জাতক-জাতিকারা ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে এই মাসের প্রথম ভাগে মিশ্র ফল পাবেন। দ্বিতীয় ভাগ খুবই শুভ। প্রতিযোগিতার ক্ষেত্রে এই মাসের দ্বিতীয় ভাগ, প্রথম ভাগের তুলনায় অধিক শুভ।

Advertisement
আরও পড়ুন