Career Horoscope

মার্চে পেশাজীবনের শীর্ষে পৌঁছোবে দুই রাশি, কিছু রাশির ভাগ্যে জুটবে বসের বকুনি! আপনার ভাগ্যে কী রয়েছে?

গ্রহদের অবস্থান অনুযায়ী সকল রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। মার্চে কর্মক্ষেত্রে কোন রাশির ব্যক্তি কেমন ফল পাবেন, জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৮:০৩
career astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গ্রহেরা প্রতিনিয়ত তাদের স্থান পরিবর্তন করে। কেউ বেশ কিছু দিন এক রাশিতে থাকে, কোনও গ্রহ আবার খানিক সময় পর পরই স্থানান্তরিত হয়। সেই অনুযায়ী আমাদের জীবনে নানা পরিবর্তন দেখা যায়। মার্চ মাসে মিথুন রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। কুম্ভ রাশিতে একত্রে অবস্থান করবে রাহু, রবি, শুক্র, মঙ্গল এবং বুধ। ২ মার্চ শুক্র এবং ১৫ মার্চ রবি রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করবে। শুক্র ২৬ মার্চ পুনরায় রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করবে। মীন রাশিতে অবস্থান করবে শনি। গ্রহদের অবস্থান অনুযায়ী সকল রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। মার্চে কর্মক্ষেত্রে কোন রাশির ব্যক্তি কেমন ফল পাবেন, জেনে নিন।

Advertisement

মেষ রাশি: মেষ জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। মাসের প্রথম দিক থেকেই সতর্ক থাকা ভাল হবে।

বৃষ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক হলেও বৃষ জাতক-জাতিকাদের মাসের প্রথম ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে শুভ ফল প্রাপ্তি হবে।

মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগ শুভ। দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টি হতে পারে। সচেতনতা অবলম্বন জরুরি।

কর্কট রাশি: কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্কট জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে আশানুরূপ সুফল এবং সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশি: সিংহ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে মাসের প্রথম দশ দিন খুবই শুভ কাটবে। পরবর্তী সময় আশানুরূপ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কন্যা রাশিকে কর্মক্ষেত্রে খুবই সুফল দান করবে।

তুলা রাশি: মার্চে তুলা জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে তেমন সমস্যার আশঙ্কা নেই। কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কেতুর অবস্থান বৃশ্চিক রাশিকে পূর্ণ সুফল এবং সফলতা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির সম্পর্ক থাকায় কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হবে।

মকর রাশি: মকর জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় খুব ভাল ফলপ্রাপ্তি হবে।

কুম্ভ রাশি: কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কুম্ভ জাতক-জাতিকাদের আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মীন রাশি: মীন রাশির কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় দারুণ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন