Astrological Tips

পিতৃ দিবসে বাবার রাশি মিলিয়ে উপহার দিলে বাড়িতে আসবে সৌভাগ্য, সম্পর্ক হবে আরও মধুর, দেখে নিন কী দেবেন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশির উপাদান এবং অধিপতি গ্রহের পছন্দ মাথায় রেখে বাবাকে পিতৃ দিবসে উপহার দিলে পরিবারে ইতিবাচক শক্তির পাশাপাশি সৌভাগ্য আসবে। তা ছাড়া সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক আরও মধুর হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৪:৩৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রতি মুহূর্তে আদরে-শাসনে ভরিয়ে রেখে পথ প্রদর্শক হিসাবে প্রত্যেকের জীবনে বটগাছের মতো দাঁড়িয়ে থাকেন বাবারা। পিতৃ দিবস উপলক্ষে বাবাকে সামান্য উপহার দেওয়া সন্তানদের কৃতজ্ঞতা এবং ভালবাসা প্রকাশের মাধ্যম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশির উপাদান এবং অধিপতি গ্রহের পছন্দ মাথায় রেখে উপহার দিলে পরিবারে ইতিবাচক শক্তির পাশাপাশি সৌভাগ্য বয়ে আনে। তা ছাড়া সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক আরও মধুর হয়। ১২টি ভিন্ন রাশি অনুযায়ী উপহারের তালিকা নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

মেষ রাশি

মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাল রঙের পোশাক, ফিটনেস ট্র্যাকার অথবা খেলাধুলা সংক্রান্ত কোনও সামগ্রী উপহার দেওয়া খুব শুভ।

বৃষ রাশি

বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র। এঁরা আরাম এবং বিলাসিতা পছন্দ করেন। আরামদায়ক কুশন, ভাল মানিব্যাগ, চামড়ার বেল্ট বা সুস্বাদু চকোলেট অথবা মিষ্টির বাক্স দিতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ। এঁরা যোগাযোগ এবং প্রযুক্তি পছন্দ করেন। হেডফোন, স্মার্ট স্পিকার, ভাল কোনও বই বা ই-রিডার উপহার দিতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এঁরা ঘরকুনো এবং স্মৃতির মূল্য দেন। একটি সুন্দর ফ্যামিলি ফোটো ফ্রেমে স্মৃতি জড়ানো ছবি ভরে দিতে পারেন। কাস্টোমাইজ়ড কফি এঁদের জন্য সেরা।

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য। রাজকীয় বা আকর্ষণীয় জিনিস এঁরা পছন্দ করেন। দামি ব্র্যান্ডের সুগন্ধি, ঘড়ি, সানগ্লাস বা সোনালি রঙের কোনও শো-পিস দিতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ। এঁরা জিনিসপত্র গুছিয়ে রাখতে ভালবাসেন এবং স্বাস্থ্য সচেতন প্রকৃতির হন। অর্গানাইজ়ার, ডায়েরি, ভাল কলম, ইনডোর প্ল্যান্ট যেমন- মানি প্ল্যান্ট বা বাঁশ গাছ অথবা কোনও স্বাস্থ্য সংক্রান্ত বৈদ্যুতিন সামগ্রী উপহার দিতে পারেন।

তুলা রাশি

তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র। এঁরা সৌন্দর্য ও শিল্প ভালবাসেন। সুন্দর কোনও পেইন্টিং, সুগন্ধি, শৌখিন পোশাক বা ঘরের জন্য কোনও নান্দনিক শো-পিস দেওয়া শুভ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এঁরা রহস্যময় এবং গভীর ব্যক্তিত্বের অধিকারী। কোনও ভাল বই, গাঢ় রঙের পোশাক অথবা কোনও সুগন্ধি দেওয়া যেতে পারে।

ধনু রাশি

ধনু রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতকেরা ভ্রমণ এবং জ্ঞান অর্জন করা পছন্দ করেন। কোনও ভাল বই, ট্রাভেল ব্যাগ বা ভ্রমণের কোনও সামগ্রী এই ব্যক্তিদের জন্য দারুণ উপহার।

মকর রাশি

মকর রাশির অধিপতি গ্রহ হল শনি। এঁরা কর্মমুখী এবং শৃঙ্খলাপ্রিয় স্বভাবের হন। কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য চামড়ার ব্যাগ, শৌখিন হাতঘড়ি, বা অফিসের জন্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া এঁদের জন্য শুভ।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি। এঁরা আধুনিকমনস্ক এবং ভিন্নধর্মী জিনিস পছন্দ করেন। নতুন ধরনের কোনও গ্যাজেট, ব্লুটুথ স্পিকার বা কোনও সমাজসেবামূলক কাজে তাঁর নামে অনুদান দেওয়া— এই রাশির জাতকদের আনন্দ দেবে।

মীন রাশি

মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এঁরা আধ্যাত্মিক এবং শান্তিপ্রিয় স্বভাবের হন। অ্যাকোয়ারিয়াম, আধ্যাত্মিকতা সংক্রান্ত বই, গানের সিডি অথবা সুগন্ধি মোমবাতি উপহার দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন