Astrological Tips

খরচ না করে তিন ক্ষেত্রে কিপটেমি করলেই বিপদ, রুষ্ট হবেন লক্ষ্মী, জমবে না টাকাপয়সাও

সনাতন ধর্মে অর্থের আগমন, স্থায়িত্ব এবং সমৃদ্ধি মা লক্ষ্মী এবং কুবের দেবের কৃপার সঙ্গে গভীর ভাবে যুক্ত। অর্থ সঞ্চয় করা ভাল হলেও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত কৃপণতা করলে ঘরের শুভ শক্তি চলে যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৪:৩০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

জীবনকে সুন্দর, সফল এবং অর্থপূর্ণ করতে হলে সব জায়গায় টাকা বাঁচানো বুদ্ধিমানের কাজ নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিশেষ তিনটি জায়গায় টাকা খরচ করতে কখনও কার্পণ্য করা উচিত নয়। সনাতন ধর্মে অর্থের আগমন, স্থায়িত্ব এবং সমৃদ্ধি মা লক্ষ্মী এবং কুবের দেবের কৃপার সঙ্গে গভীর ভাবে যুক্ত। অর্থ সঞ্চয় করা ভাল হলেও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত কৃপণতা করলে ঘরের শুভ শক্তি চলে যায়, যার ফলে দারিদ্র নেমে আসতে পারে। সেই তিনটি বিষয় নিয়েই নীচে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

পরিবারে মহিলাদের ক্ষেত্রে

জ্যোতিষশাস্ত্রে ঘরের নারীদের মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। মা হলেন চন্দ্র এবং স্ত্রী এবং পরিবারের অন্য নারী সদস্যেরা হলেন শুক্র গ্রহের প্রতীক। অন্য দিকে, শুক্র হল ধনসম্পদ, সুখ ও বৈভবের কারক গ্রহ। পরিবারের কোনও নারীর প্রয়োজন বা সামান্য আনন্দের জায়গায় যদি কোনও পুরুষ অতিরিক্ত কার্পণ্য করেন, তবে শুক্র এবং চন্দ্র রুষ্ট হন। নারীরা যেখানে অসন্তুষ্ট বা দুঃখী থাকেন, সেখান থেকে লক্ষ্মীদেবী বিদায় নেন বলে বিশ্বাস করা হয়। তাই তাঁদের প্রয়োজনীয় জিনিস বা উপহার দিতে কখনও কার্পণ্য করা উচিত নয়।

দানধ্যানের ক্ষেত্রে

নিজের উপার্জনের একটা অংশ সৎ কাজে ব্যয় করা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ মনে করা হয়। দান-ধ্যান এবং সৎ কাজে খরচ করলে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়, যা ভাগ্য ও জ্ঞানের কারক। আবার অসহায় মানুষকে সাহায্য করলে শনি এবং রাহু-কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে, আয়ের একটি নির্দিষ্ট অংশ দান করা উচিত। ধর্মীয় অনুষ্ঠান, তীর্থভ্রমণ বা সৎ উদ্দেশ্যে খরচ করতে গিয়ে কিপটেমি করলে কুণ্ডলীতে শুভ গ্রহের প্রভাব কমে যায় এবং উপার্জিত অর্থ কোনও ব্যাধিজনিত কারণ অথবা আইনি জটিলতার মতো খাতে নষ্ট হতে শুরু করে।

পোশাকের ক্ষেত্রে

অনেক সময় মানুষ টাকা বাঁচানোর জন্য নিজের যত্ন নেন না। অপরিচ্ছন্ন অথবা পুরনো পোশাক পরেন অথবা পুষ্টিকর খাবার এড়িয়ে চলেন। জ্যোতিষমতে অযত্নে থাকা দারিদ্র যোগ বা অলক্ষ্মীর আহ্বান ঘটায়। এটি শুক্র গ্রহকে দুর্বল করে দেয়। আপনি যদি নিজের জন্য খরচ না করে নিজেকে সব সময় অযত্নে রাখেন তবে, মহাজাগতিক শক্তি আপনার জীবনে সেই অভাবকেই স্থায়ী রূপ দিয়ে দেয়।

Advertisement
আরও পড়ুন