Vastu Tips for Milk and Oil Spills

বার বার উথলে পড়ছে দুধ? হাত থেকে ছিটকে পড়ছে তেল? অসাবধানতায় বিপদ ডেকে আনছেন না তো?

রান্নার সময় যদি ফুটন্ত তেল কড়াই থেকে ছিটকে পড়ে গিয়ে নষ্ট হয়, বাস্তুশাস্ত্রে তা শুভ বলে মনে করা হয় না। এটি পরিবারে কোনও সদস্যের আকস্মিক দুর্ঘটনার সতর্কবার্তা হতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৪:৩৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সনাতন ধর্মমতে, দুধ উথলে পড়া বা মেঝেতে পড়ে যাওয়ার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। এটি কোন পরিস্থিতিতে এবং কী ভাবে পড়ছে, তার উপর ভিত্তি করে এই ঘটনাকে শুভ বা অশুভ বলে গণ্য করা হয়। অন্য দিকে, জ্যোতিষশাস্ত্রে তেল পড়ে যাওয়াকে সাধারণত শুভ লক্ষণ বলে মনে করা হয় না। হিন্দু ধর্মে, তেলকে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী একটি উপাদান হিসাবে দেখা হয়। যত্রতত্র তেল পড়ে যাওয়ার ঘটনা নেতিবাচক সঙ্কেত হিসাবে বিবেচিত হয়। নীচে এই বিষয়টি নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

রান্না করার সময় বা দুধ গরম করার সময় যদি পাত্র থেকে দুধ উথলে উনুনে পড়ে, তবে বাস্তুমতে তাকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি ঘরে সুখ-শান্তি এবং ধনসম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। বিশ্বাস করা হয় যে, এর ফলে পরিবারে কোনও শুভ সংবাদ আসতে পারে। জ্যোতিষশাস্ত্রে দুধকে চন্দ্রের প্রতীক মানা হয়। দুধ মেঝেতে পড়ে নষ্ট হওয়াকে চন্দ্রদোষ বা উদ্বেগের কারণ হিসাবে দেখা হয়।

যদি অসাবধানতাবশত দুধের পাত্র হাত থেকে পড়ে যায়, তবে,জ্যোতিষশাস্ত্রে একে অশুভ লক্ষণ ধরা হয়। এটি পরিবারে কোনও অশান্তি, আর্থিক ক্ষতি বা নেতিবাচক শক্তির প্রবেশের সঙ্কেত হতে পারে। যদি ভুলবশত কখনও মেঝেতে দুধ পড়ে যায়, তবে দুশ্চিন্তা না বাড়িয়ে জায়গাটি দ্রুত পরিষ্কার করে নেওয়া ভাল। বাস্তুমতে, ইচ্ছাকৃত ভাবে বা অবহেলায় দুধ নষ্ট হওয়া ঠিক নয়। তবে, অনিচ্ছাকৃত ভুলের জন্য অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

জ্যোতিষশাস্ত্রে তেলকে শনিদেবের প্রতীক বলে মানা হয়। হাত থেকে তেল পড়ে যাওয়া বা মেঝেতে তেল ছড়িয়ে পড়াকে শনিদেবের অসন্তুষ্টির লক্ষণ ধরা হয়। বিশ্বাস করা হয়, এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে।

বাস্তুমতে, হঠাৎ তেল পড়ে যাওয়ার অর্থ হল ঘরের চলমান কোনও শুভ শক্তিতে বাধা আসা। এটি পরিবারে হঠাৎ কোনও বড় খরচ বা আর্থিক ক্ষতির ইঙ্গিত দিতে পারে। কোনও শুভ কাজের আগে তেল পড়ে গেলে মনে করা হয়, সেই কাজে কোনও না কোনও বাধা আসতে পারে অথবা পরিবারের সদস্যদের মধ্যে বিনা কারণে তর্ক-বিতর্ক তৈরি হতে পারে।

রান্নার সময় যদি ফুটন্ত তেল কড়াই থেকে ছিটকে পড়ে গিয়ে নষ্ট হয়, বাস্তুশাস্ত্রে তা শুভ বলে মনে করা হয় না। এটি পরিবারে কোনও সদস্যের আকস্মিক দুর্ঘটনার সতর্কবার্তা হতে পারে। যদি অসাবধানতাবশত মেঝেতে তেল পড়ে যায়, তবে একেবারেই আতঙ্কিত হবেন না। বাস্তুমতে এর একটি সহজ প্রতিকার রয়েছে। তেল পড়ে গেলে কখনওই তা সরাসরি পা দিয়ে মাড়াবেন না। প্রথমে কিছু শুকনো চাল, আটা অথবা বালি তেলের উপর ছড়িয়ে দিন। তেল শুষে ফেললে পরিষ্কার কাপড় বা কাগজে তুলে তা ঘর থেকে বাইরে ফেলে দিন এবং জায়গাটি ভাল করে মুছে নিন।

Advertisement
আরও পড়ুন