ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বর্তমানে শিক্ষাব্যবস্থার পরিধি আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে বহু মানুষের বহু মত থাকলেও, একটা বিষয়ে সকলে একমত যে বাজারে নানা নতুন শিক্ষণীয় বিষয় এসেছে। ছেলেমেয়েরা এখন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিষয় নিয়ে এগোতে পারেন। যদিও এ ক্ষেত্রে অভিভাবকগণ একটা ভুল করে বসেন। সন্তানের ভবিষ্যৎ এবং সমাজে সুপ্রতিষ্ঠার ব্যাপারে দেখতে গিয়ে সন্তানের কোন বিষয়ে আগ্রহ রয়েছে বা সে কোন দিকে গেলে সফল হতে পারবে তাতে গুরুত্ব দেন না বহু মা-বাবাই। ফলে প্রতিভার বিকাশ হয় না। কর্মদক্ষতার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়।
ছাত্রজীবনে, বিশেষত যখন শিক্ষার বিষয় নির্বাচন করার সময় আসে, সেই মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। কারণ সঠিক শিক্ষার ক্ষেত্র নির্বাচন জরুরি। যাঁর যে বিষয়ে আগ্রহ, তা যদি যথাযথ নির্বাচন করা যায়, তবে নিশ্চিত সফলতা প্রাপ্তি হয় এবং উন্নতি লাভে সুবিধা মেলে। কার কোন বিষয়ে আকর্ষণ আছে বা কোন বিষয়ে শিক্ষা সফলতা দিতে পারে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে খুব সহজেই সেটি নির্বাচন করা সম্ভব।
জন্মছকের দ্বিতীয় স্থান, দ্বিতীয় পতি এবং দ্বিতীয়ে অবস্থিত গ্রহ এই বিষয়ে সম্যক ধারণা দিতে পারে। এ ছাড়াও বুধের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক রয়েছে তা দেখে এই বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
শিক্ষার বিষয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবকগণ নিজেরা এই বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে শিক্ষিত এবং অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্য নিতে পারেন।