Dream Interpretation

স্বপ্নে পৃথক দেব-দেবীর দর্শনের অর্থ ভিন্ন! সব ক্ষেত্রেই কি তা শুভ ইঙ্গিত বহন করে? জ্যোতিষীর থেকে জেনে নিন

অনেকেই স্বপ্নে নানা দেব-দেবীর দেখা পান। এই ধরনের স্বপ্নে শান্তিই হয়। কিন্তু স্বপ্নে দেব-দেবীর দেখা পাওয়া কি আদৌ শুভ?

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৮:০৫
dreaming

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্নের কোনও ধরা-বাঁধা রকমফের হয় না। প্রায় সকল মানুষই নানা জিনিস নিয়ে স্বপ্ন দেখেন। সেগুলির কোনওটা হাসির কারণ হয়, কোনওটা শঙ্কার সৃষ্টি করে, কিছু স্বপ্ন আবার শান্তি দেয়। মনে হয় ঘুম কেন ভাঙল, স্বপ্নের জগতেই তো ভাল ছিলাম। বাস্তবে যা সম্ভব নয়, স্বপ্নের দুনিয়ায় সেগুলি হওয়া কোনও বিশেষ ব্যাপার না। অনেকেই স্বপ্নে নানা দেব-দেবীর দেখা পান। এই ধরনের স্বপ্নে শান্তিই হয়। কিন্তু স্বপ্নে দেব-দেবীর দেখা পাওয়া কি আদৌ শুভ? শাস্ত্র কী বলছে, জেনে নিন।

Advertisement

সূর্যদেব: স্বপ্নে সূর্যদেবের দেখা পাওয়া শুভ বলে মনে করা হয়। এর অর্থ আপনি শীঘ্রই কোনও বহু প্রতীক্ষিত খবর পেতে চলেছেন, যা আপনার মনে আনন্দ সৃষ্টি করবে।

শিবলিঙ্গ: স্বপ্নে শিবলিঙ্গের দেখা পেলে নিজেকে ভাগ্যবান মনে করতে হবে। এই স্বপ্ন সচরাচর সকলে দেখেন না। এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন বলে বিবেচিত হয়। স্বপ্নে শিবলিঙ্গের দেখা পেলে বুঝতে হবে জীবনের সকল দুঃখকষ্টের অবসান হয়ে ভাল সময় শুরু হতে চলেছে শীঘ্রই।

বজরংবলী: বজরংবলীর স্বপ্ন ভাল, তবে তিনি যদি স্বপ্নে ক্রুদ্ধ রূপে দেখা দেন তা হলে সচেতন হতে হবে। এর অর্থ আপনি জীবনে কোনও ভুল পথ বেছে নিয়েছেন বা এমন কোনও ভুল কাজ করেছেন যার জন্য তিনি আপনার উপর রেগে গিয়েছেন। যদিও প্রসন্ন অবস্থায় বজরংবলীর দেখা পাওয়া শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ কোনও দীর্ঘকালীন অসুস্থতা থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছেন। এরই সঙ্গে এই স্বপ্ন সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধিরও ইঙ্গিত দেয়।

লক্ষ্মী: স্বপ্নে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছেন দেখলে বুঝবেন অদূর ভবিষ্যতে প্রচুর অর্থলাভ হতে পারে। এই স্বপ্ন দেখলে বেতনবৃদ্ধির সম্ভাবনাও দেখা যায়।

গণেশ: গণেশের স্বপ্ন দেখা খুবই শুভ বলে মানা হয়। এর অর্থ আটকে থাকা সমস্ত কাজ ধীরে ধীরে মিটে যাবে। কাজের পথে থাকা বাধাগুলি থেকেও মুক্তি পাবেন।

দুর্গা: স্বপ্নে দেবী দুর্গার শান্ত, হাসিখুশি রূপ দেখতে পেলে বুঝবেন আপনি শত্রুদের জয় করতে সক্ষম হবেন। তাঁরা চেয়েও আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। তবে দেবী দুর্গা যদি রেগে থাকেন, তা হলে নিজেকে সচেতন হতে হবে। এর অর্থ হতে পারে আপনি কাউকে কোনও কথা দিয়ে সেটি অমান্য করেছেন। সেই কারণে দেবী অসন্তুষ্ট হয়েছেন। এমনটা হলে শীঘ্রই সেই কথা পূরণ করার চেষ্টা করা উচিত।

Advertisement
আরও পড়ুন