Gold Astrology

হারিয়ে যাওয়া সোনার গয়না হঠাৎ করে খুঁজে পাওয়া কিসের ইঙ্গিত দেয়? অর্থহানির কোনও আশঙ্কা নিয়ে আসে না তো?

বহু মানুষই অসাবধানতায় সোনা হারিয়ে ফেলেন। অনেকে আবার হুট করেই সোনা খুঁজে পান। উভয় বিষয়েরই শাস্ত্রে আলাদা ব্যাখ্যা রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:০৩
gold

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে সোনার আলাদা গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে, সোনার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। এ ছাড়া মা লক্ষ্মীরও প্রিয় ধাতু এই সোনা। সোনালি ধাতু বিনা হিন্দু বাঙালিদের বিয়ের কথা ভাবাই যায় না। যে হেতু সোনার জ্যোতিষ গুরুত্ব রয়েছে, তাই এই ধাতু ধারণের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথার রাখার কথা বলা আছে শাস্ত্রে। বহু মানুষই অসাবধানতায় সোনা হারিয়ে ফেলেন। অনেকে আবার হুট করেই সোনা খুঁজে পান। উভয় বিষয়েরই শাস্ত্রে আলাদা ব্যাখ্যা রয়েছে। এগুলি ভাল না খারাপ, জ্যোতিষীর থেকে জেনে নিন।

Advertisement

সোনা হারানো কোন ইঙ্গিত বয়ে আনে?

সোনা হারানো বা চুরি যাওয়া মোটেই ভাল লক্ষণ নয়। এটি কোষ্ঠীতে দুর্বল বৃহস্পতির ইঙ্গিত দেয়। এরই সঙ্গে জীবনে ঘটতে চলা কোনও খারাপ ঘটনারও ইঙ্গিত হতে পারে বলে মনে করা হয়। দুর্বল বৃহস্পতি অর্থাভাবের ইঙ্গিত দেয়। এরই সঙ্গে আমাদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। শিক্ষাক্ষেত্র এবং দাম্পত্যজীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সোনা হারিয়ে গেলে সতর্ক হওয়া জরুরি।

হঠাৎ করে সোনা খুঁজে পাওয়া কিসের ইঙ্গিত দেয়?

হারিয়ে যাওয়া সোনার গয়না খুঁজে পাওয়া শুভ বলে মনে করা হয়। এটি মা লক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্তির ইঙ্গিত দেয়। এর অর্থ আপনার জীবনে শীঘ্রই সুখ-সমৃদ্ধি লাভ হতে চলেছে। সম্মানপ্রাপ্তিও হতে পারে। জীবনে এমন কিছু ঘটবে, যা আপনার সার্বিক সুরক্ষা নিশ্চিত করবে। অর্থ সংক্রান্ত চিন্তার অবসান ঘটবে।

তবে, রাস্তায় সোনার গয়না কুড়িয়ে পেলে তা নিজের কাছে রেখে না দেওয়াই ভাল বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এমনটা হলে সেটি তৎক্ষণাৎ কোনও মন্দিরে দান করে দিতে হবে। না হলে ভাগ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অর্থহানির আশঙ্কা বৃদ্ধি পাবে।

Advertisement
আরও পড়ুন