Astro Tips

ব্যস্ততার কারণে সময় নিয়ে নিত্যপুজো করতে পারছেন না? এর ফলে ভগবানের রোষের কবলে পড়তে হবে না তো?

অফিসেই দিনের বেশি সময় চলে যায় বলে বাড়ির সব কাজই অত্যন্ত তাড়ার মধ্যে করতে হয়। খাওয়াদাওয়া থেকে শুরু করে ঘরের কাজ, এমনকি পুজো দেওয়ারও সময় বার করা মুশকিল হয়ে যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৩২
puja

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বর্তমান যুগে মানুষের কাছে সময়ের খুবই অভাব হয়ে গেছে। সকলেই নিজস্ব কাজে ব্যস্ত থাকেন। পরিবারের মানুষের সঙ্গে কথা বলারও সময় পান না অনেকে। এখনকার প্রায় সব পরিবারেই অল্প মানুষ, যার ফলে নিজেদের কাজ বেশির ভাগটাই নিজেকে করে নিতে হচ্ছে।

Advertisement

শুধুমাত্র যে ঘরের কাজ তা নয়, বাইরের নানা কাজও থাকে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অফিস এবং সংসার, উভয় দিক সামলানোর পর নিজের জন্য আর সময় থাকে না। অফিসেই দিনের বেশির ভাগ সময় চলে যায় বলে বাড়ির সব কাজই অত্যন্ত তাড়ার মধ্যে করতে হয়। খাওয়াদাওয়া থেকে শুরু করে ঘরের কাজ, এমনকি পুজো দেওয়ারও সময় বার করা মুশকিল হয়ে যায়। তবে সঠিক নিয়ম না মেনে, তাড়াহুড়ো করে ভগবানের উপাসনা করা অনুচিত নয় তো? এতে সংসারের উপর কি কোনও কুপ্রভাব পড়ে? জ্যোতিষীর থেকে জেনে নিন।

তাড়াহুড়ো করে পুজো করা কি অনুচিত?

কখনওই তাড়াহুড়ো করে পুজো করা উচিত নয়। পুজো সব সময় ধীরস্থির ভাবে, সময় নিয়ে করতে হবে। কারণ পুজো হল মনের ভাব। পুজো করার সময় নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে হবে। আর যে কোনও প্রার্থনা করার সময় তাড়াহুড়ো করলে তা কখনওই পূরণ হওয়া সম্ভব নয়। তাড়াতাড়ি করতে গিয়ে পুজোর সমস্ত নিয়মও সঠিক ভাবে মেনে ওঠা হয় না। তাই নিত্যপুজো করার জন্য আলাদা করে সময় বরাদ্দ রাখা জরুরি।

Advertisement
আরও পড়ুন