Bath Astrology

স্নান ধুয়ে দেয় ভাগ্যের অমানিশা! ভোর, দুপুর না রাত, শাস্ত্রমতে স্নানের উপযুক্ত সময় কোনটি? কখন স্নান করা উচিত নয়?

স্নান কেবল আমাদের স্বাস্থ্যের বিষয়েই জরুরি নয়, ভাগ্যের জন্য উপকারী। কিন্তু নির্ভর করছে আপনি কোন সময় স্নান করছেন তার উপর। ভুল সময়ে স্নান করলে হিতে বিপরীত হতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১০:৩৫
bath

—প্রতীকী ছবি।

স্নান সব মানুষই করেন। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এ কাজ করতেই হয়। কিন্তু শাস্ত্রেও স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে, স্নান কেবল আমাদের স্বাস্থ্যের বিষয়েই জরুরি নয়, ভাগ্যের জন্য উপকারী। কিন্তু নির্ভর করছে আপনি কোন সময় স্নান করছেন তার উপর। ভুল সময়ে স্নান করলে হিতে বিপরীত হতে পারে। সৌভাগ্য লাভের বদলে দুর্ভাগ্যের কবলে পড়তে হতে পারে। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। সেই মতে স্নানের উপযুক্ত সময় এবং কোন সময় স্নান করা অনুচিত, জেনে নিন।

Advertisement

স্নানের উপযুক্ত সময়:

  • ভোর ৪টে থেকে ৫টার মধ্যে স্নান করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। এই সময় স্নান করাকে ব্রহ্মস্নান বলা হয়। এর ফলে আমাদের অজ্ঞাত ভাবে করা সমস্ত পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। তবে অবশ্যই সেই পাপ মারাত্মক কিছু না হওয়াই কাম্য। এরই সঙ্গে মেধাও হয় ক্ষুরধার।
  • ভোর ৫টা থেকে ৬টার মধ্যে স্নান করাকেও শুভ বলে মনে করা হয়। এই স্নানকে দেবস্নান বলা হয়। এই সময় স্নান করলে যে কোনও কাজ বাধামুক্ত ভাবে করে ফেলা যায় বলে মনে করা হয়।
  • ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে স্নান করলেও কোনও সমস্যা নেই। সেই সময়কালও স্নানের জন্য উপযুক্ত। একে বলা হয় মানবস্নান। এর ফলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সমৃদ্ধির কোনও অভাব থাকে না।

কোন সময় স্নান করা উচিত নয়?

শাস্ত্রমতে, ৯টা থেকে ১২টার মধ্যে স্নান করা উচিত নয়। এর ফলে নিজের মারাত্মক ক্ষতি হয়ে যায়। কোনও কাজ ঠিকমতো করা যায় না। যে কোনও ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। অর্থকষ্ট পিছু ছাড়তে চায় না।

Advertisement
আরও পড়ুন