Neel Puja Tips

সন্তানের জন্য নীলষষ্ঠীর ব্রত পালন করবেন? পাঁচ বিষয় মাথায় না রাখলে উপবাস রাখা বিফলে যাবে!

নীলপুজোর ব্রত যদি সঠিক উপায়ে পালন করা যায়, তা হলে সন্তানের কাছে কোনও প্রকার বিপদ ঘেঁষতে পারে না বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে এই দিন নানা উপায় পালনের নিদান দেওয়া রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৬:১০
shiv

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৩ এপ্রিল ২০২৬, সোমবার নীলপুজো। এই দিনটি নীলষষ্ঠী নামেও পরিচিত। বহু মহিলাই এই দিন নির্জলা উপবাস রেখে নীলষষ্ঠীর ব্রত পালন করেন। সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করা হয়। পুরাণমতে, এই বিশেষ দিনে নীলকণ্ঠ শিবের সঙ্গে নীলাবতীর বিয়ে হয়। নীলপুজোর ব্রত যদি সঠিক উপায়ে পালন করা যায়, তা হলে সন্তানের কাছে কোনও প্রকার বিপদ ঘেঁষতে পারে না বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে এই দিন নানা উপায় পালনের নিদান দেওয়া রয়েছে। সেগুলি সঠিক উপায়ে পালনে সন্তানের মঙ্গল হয়। কী কী উপায় মানতে হবে, জেনে নিন।

Advertisement

নীলপুজোর টোটকা:

১. বিশেষ এই দিনে শিবকে কেবল জল দিয়ে অভিষেক করলে চলবে না। বদলে দুধ, দই, ঘি, মধু, চন্দন এবং গঙ্গাজল মিশিয়ে মিশ্রণ তৈরি করে তা দিয়ে শিবের অভিষেক করুন। মন চাইলে ডাবের জলও দিতে পারেন।

২. সন্ধ্যায় শিবের কাছে প্রদীপ জ্বালিয়ে নীলষষ্ঠীর ব্রত সম্পন্ন করার রেওয়াজ রয়েছে। সেই প্রদীপ তেলের বদলে ঘি দিয়ে জ্বালতে পারলে খুব ভাল হয়।

৩. নৈবেদ্য হিসাবে শিবকে এই দিন অবশ্যই মরসুমি ফল দিন। তরমুজ, কাঁচা আম, বেল, ডাব, শসা প্রভৃতি দিতে পারলে খুব ভাল হয়।

৪. এই দিন শিবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। তবে এগুলি সব দিতে না পারলেও বেলপাতার সঙ্গে উল্লিখিত যে কোনও একটি ফুল অবশ্যই দিতে হবে।

৫. সারা দিন নির্জলা উপবাস যদি না-ও রাখতে পারেন সমস্যা নেই। কিন্তু অন্ন জাতীয় খাবার খাওয়া যাবে না। ভাজাভুজি খাওয়াও এড়িয়ে চলতে হবে। এই দিন যতটা সম্ভব ঠান্ডা খাবার খান।

Advertisement
আরও পড়ুন