Shani Sadesati in Bengali New Year 1433

বাংলা নতুন বছরেও শনির সাড়েসাতি ভোগাবে তিন রাশিকে, কে কোন বিষয়ে সতর্ক থাকবেন? বর্ষশুরুর আগে জেনে নিন

ইতিমধ্যে বহু মানুষ শনির সাড়েসাতির প্রভাবে ভুগছেন। সেই প্রভাব যে সকলের জন্যই ক্ষতিকারক তা নয়। অনেকের ক্ষেত্রেই সাড়েসাতির প্রভাব আশীর্বাদ রূপে নেমে আসে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:৪৭
shanidev

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আর কিছু দিন পরই শুরু হবে বাংলা নতুন বছর ১৪৩৩। যে কোনও হিন্দু বাঙালির কাছে এই দিনের মাহাত্ম্য বিশেষ। চলতি বছর ১৫ এপ্রিল, বুধবার থেকে শুরু হবে বাংলা সন ১৪৩৩। পয়লা বৈশাখ মানেই বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া এবং আনন্দ করা। তবে নতুন বছর শুরু হচ্ছে বলে যে পুরনো সকল অশান্তি জীবন থেকে মুছে যাবে তা নয়। পুরোটাই নির্ভর করে নির্দিষ্ট ব্যক্তির জন্মপত্রিকার উপর। বাংলা নতুন বছরেও কোন কোন রাশির ব্যক্তিদের শনির সাড়েসাতির প্রভাব বয়ে বেড়াতে হবে, জেনে নিন।

Advertisement

মীন: গোটা ১৪৩৩ বঙ্গাব্দ জুড়ে মীন রাশিতেই থাকবে শনি। ফলত সাড়েসাতির প্রভাব এই রাশির জাতক-জাতিকাদের পুরো বছর জুড়েই ভোগ করে চলতে হবে। মীন রাশির যে সকল ব্যক্তি কুপ্রভাবে ভুগবেন, তাঁদের যে কোনও কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। কথা বলার আগে ভেবেচিন্তে বলুন। স্থান-কাল-পাত্র মাথায় রেখে জীবনের প্রতিটি পদক্ষেপ করুন। মীন জাতক-জাতিকারা জীবন একটু নিয়মের বেড়াজালে বেঁধে রাখার চেষ্টা করুন। এতে পরিস্থিতি সামাল দিতে নিজেদেরই সুবিধা হবে। অন্যথায় কঠিন সময় পিছু ছাড়বে না।

মেষ: মীন রাশিতে বসে শনি মেষে দৃষ্টি দিচ্ছে। তাই এই রাশির জাতক-জাতিকাদেরও শনির কুপ্রভাব ভোগ করতে হবে। এই রাশির প্রত্যেক ব্যক্তির জীবনেই যে নানা সমস্যা দেখা যাবে তা নয়। তবে যাঁদের ক্ষেত্রে তেমনটা হবে, তাঁদের পক্ষে সব কিছুর সঙ্গে মানিয়ে চলা মুশকিল হয়ে উঠবে। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অযথা ব্যয় করলে প্রবল অর্থকষ্টে ভুগতে হতে পারে। পারিবারিক এবং কর্মক্ষেত্রে কারও সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো এড়িয়ে চলুন। না হলে ঝামেলা পিছু ছাড়বে না।

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকাদেরও শনি কুদৃষ্টি দান করবেন। সেই কারণে এই রাশির ব্যক্তিদেরও নানা সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। কুম্ভ জাতক-জাতিকাদের দাম্পত্যজীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। স্বামী/স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হবে। নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে না নিলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রেও টানাটানির আশঙ্কা দেখা যাচ্ছে। খরচার হাত না সামলালে সঞ্চয়ের টাকাও বেরিয়ে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন