Astro Tips

চাল দিয়ে সহজ কিছু টোটকা মানলে বজায় থাকবে লক্ষ্মীশ্রী, অর্থাভাব ঘুচে গিয়ে শুরু হবে সুখের সময়!

আমাদের পরিচিত ছকের বাইরেও চালের নানা ব্যবহার রয়েছে। বাস্তুশাস্ত্রে চাল দিয়ে বেশ কিছু উপায় পালনের কথা বলা হয়েছে। সেগুলি পালনে ভাগ্যের হাল বদলানো সম্ভব।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬
rice astrology

—প্রতীকী ছবি।

চালের ভূমিকা আমাদের জীবনে অপরিহার্য। কেবল খাদ্য নয়, আরও নানা কাজে চাল ব্যবহার করা হয়। হিন্দু ধর্মে যে কোনও পুজোর কাজে চাল ব্যবহার করা হয়। শাস্ত্রমতে, চাল হল লক্ষ্মীদেবীর প্রতীক। তবে আমাদের পরিচিত ছকের বাইরেও চালের নানা ব্যবহার রয়েছে। বাস্তুশাস্ত্রে চাল দিয়ে বেশ কিছু উপায় পালনের কথা বলা হয়েছে। সেগুলি নিষ্ঠাভরে পালন করলে অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement

উপায়:

১) রান্নাঘরে আমরা যে পাত্রে চাল রাখি, সেই পাত্রে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকুন। মাসে এক বার করে পুরনো স্বস্তিক চিহ্ন মুছে নতুন করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে।

২) কেশরের একটা ছোট কৌটো চালের পাত্রে রেখে দিন। নানা দিক থেকে সুফল লাভ করবেন।

৩) একটা পাত্রে কিছুটা চাল, সামান্য কেশর এবং একটা রুপোর মুদ্রা রেখে, টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে ধনসম্পদ বৃদ্ধি হবে। ব্যবসার জায়গাতেও এই উপায়টি করে দেখতে পারেন। যে কোনও একাদশীর দিন এই কাজ করতে পারেন।

৪) একটু বেশি পরিমাণে আতপ চাল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে চাঁদের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

৫) একটা ছোট কলসিতে চাল পূর্ণ করে আলমারিতে এবং রান্নাঘরে রাখলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। দেবীর কৃপায় অর্থাভাব থেকে মুক্তি মেলে।

৬) চালে অনেক সময় পোকা ধরে যায়। সেই দিকে বিশেষ নজর রাখুন। চালে কোনও মতে পোকা ধরতে দেওয়া যাবে না। চালের পাত্রে লবঙ্গ রাখলে চালে পোকা ধরে না।

৭) বাড়িতে চাল যেন কখনও একেবারে শেষ না হয় সে দিকেও বিশেষ নজর রাখতে হবে। এতে রুষ্ট হন মা লক্ষ্মী।

Advertisement
আরও পড়ুন