Mercury Influence Signs

মেধা হয় ক্ষুরধার, বুলিতেও মজে মন! বুধের প্রভাব থাকা জাতক-জাতিকারা মানুষ হিসাবে কেমন হন?

আমাদের রাশি বা জন্মসংখ্যার বিচারেও আমাদের উপর নির্দিষ্ট এক গ্রহের প্রভাব থাকতে দেখা যায়। উক্ত গ্রহের বৈশিষ্ট্য এবং প্রভাব অনুযায়ী আমাদের স্বভাব-চরিত্রের নানা দিক প্রকাশ পায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৪:১৯
astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গ্রহের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। শাস্ত্রমতে, আমাদের শরীরের এক একটি অঙ্গের সঙ্গে ভিন্ন ভিন্ন গ্রহ সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্রেরই একটি অতি পরিচিত বিভাগ হস্তরেখাশাস্ত্র বলে, হাতের এক একটি আঙুল বা তালুর উঁচু ভাগগুলির সঙ্গেও নাকি বিভিন্ন গ্রহের সম্পর্ক রয়েছে। এ ছাড়া, আমাদের রাশি বা জন্মসংখ্যার বিচারেও আমাদের উপর নির্দিষ্ট এক গ্রহের প্রভাব থাকতে দেখা যায়। উক্ত গ্রহের বৈশিষ্ট্য এবং প্রভাব অনুযায়ী আমাদের স্বভাব-চরিত্রের নানা দিক প্রকাশ পায়। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, যে সকল জাতক-জাতিকার উপর বুধের প্রভাব থাকে, তাঁরা বাকিদের থেকে একটু অন্য রকম হন। কেবলই এঁদের মেধা সকলের নজর কাড়ে না, আরও নানা জিনিস এই সকল জাতক-জাতিকার মধ্যে দেখা যায়। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

Advertisement

বুধ দ্বারা নিয়ন্ত্রিত জাতক-জাতিকারা কেমন প্রকৃতির হন?

বাক্‌পটু: কঠিন ব্যাপারকে সহজ, সকলের বোঝার মতো করে প্রকাশ করতে সবাই পারেন না। কিন্তু বুধ দ্বারা প্রভাবিত জাতক-জাতিকাদের কাছে এটা কোনও বড় বিষয়ই নয়। এঁরা খুব সুন্দর কথা বলতে পারেন। এঁদের কথা বলার ভঙ্গিমায় সকলেই মোহিত হয়ে যান। এঁদের যে কোনও কথায় হাস্যরস থাকে।

মেধাবী: বুধ দ্বারা প্রভাবিত জাতক-জাতিকারা সব বিষয়ে প্রথম না হলেও, এঁদের বাস্তববুদ্ধি হয় অত্যন্ত প্রখর। এঁরা যে কোনও বিষয় খুব তাড়াতাড়ি বুঝে যান। নতুন জিনিস জানা এবং শেখার প্রতি এঁদের আগ্রহ থাকে। এঁরা আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেন না। পদক্ষেপ করার আগে এঁরা অত্যন্ত ভেবেচিন্তে এগোন।

চেহারায় জেল্লা: যে সকল ব্যক্তির উপর বুধের প্রভাব থাকে, তাঁদের চেহারা দেখলে কখনও আসল বয়স ধরা যায় না। এঁদের আসল বয়সের তুলনায় একটু কমবয়সি দেখায়। চোখে-মুখে সর্বদা একটা চিরতারুণ্যের ভাব থাকে। সর্বদা হাসিখুশি থাকতে ভালবাসেন।

সফল কর্মজীবন: বুধের প্রভাব থাকা ব্যক্তিদের কর্মজীবনে সফলতা প্রাপ্তির জন্য বিশেষ কাঠখড় পোড়াতে হয় না। এঁরা সফল ব্যবসায়ী বা উদ্যোগপতি হতে পারেন। বুদ্ধির বলে ব্যবসাকে উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম হন। এ ছাড়া লেখালিখি সংক্রান্ত চাকরিতেও এঁরা সফলতা পান। এঁদের ভাষার উপর দক্ষতা হয় দারুণ। সাংবাদিকতা, বিষয়লিখন, রিপোর্টিং, সঞ্চালনা সংক্রান্ত কাজে এঁরা দুর্দান্ত সফলতা পান।

Advertisement
আরও পড়ুন