Venus in Aries March 2026

মঙ্গলের রাশিতে শুক্রের আগমন, তিন রাশির সুসময় শুরু বৃহস্পতির ভোর থেকে! প্রেম এবং পেশা সংক্রান্ত চিন্তা হবে উধাও

শুক্র ধীর গতির গ্রহ। সে এক একটি রাশিতে কমপক্ষে ২৮-৩০ দিন অবস্থান করে। মার্চের ২৬ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৫:১০
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি বা নক্ষত্র পরিবর্তন করে। কোনও গ্রহ একটা রাশিতে তুলনামূলক বেশি সময় থাকে, তেমনই কিছু গ্রহ থাকে অল্প সময়ের জন্য। কোনও রাশিতে গ্রহদের স্থায়িত্বকালের বিচারে তাদের দু’ভাগে ভাগ করা হয়। দ্রুত গতির গ্রহ এবং ধীর গতির গ্রহ। শুক্র ধীর গতির গ্রহ। সে এক একটি রাশিতে কমপক্ষে ২৮-৩০ দিন অবস্থান করে। মার্চের ২৬ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। ভোর ৫টা ১৩ মিনিট নাগাদ শুক্র মেষ রাশিতে গমন করবে। এর ফলে তিন রাশির জীবনে নানা পরিবর্তন দেখা দেবে। সে সকল পরিবর্তন ভালই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন তিন রাশি রয়েছে, জেনে নিন।

Advertisement

শুক্রের রাশি পরিবর্তনের ফলে কারা লাভবান হবেন?

মেষ: মঙ্গলের রাশি মেষে প্রবেশ করছে শুক্র। এর ফলে এই রাশির জাতক-জাতিকারা পেশা এবং সম্পর্ক ক্ষেত্রে খুব ভাল ফল পাবেন। ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, যা আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রয়োজনে সহকর্মীদের পাশে পাবেন। কর্মক্ষেত্রে মেষ জাতক-জাতিকাদের উপর নতুন কোনও কাজের দায়িত্ব আসতে পারে। এর ফলে আপনারা নতুন কিছু শেখার সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে মাধুর্য বৃদ্ধির সম্ভাবনা। ভালবাসার মানুষের সঙ্গে খোলা মনে কথা বলতে পারবেন।

বৃষ: শুক্র দ্বারা পরিচালিত হন বৃষ জাতক-জাতিকারা। সেই কারণে শুক্রের রাশি পরিবর্তন এঁদের জীবনে সুখের সময় নিয়ে আসবে। তবে আবেগের বশে এই সময় কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যা করার ভেবেচিন্তে করুন। বৃষ জাতক-জাতিকাদের কর্মদক্ষতা কর্মক্ষেত্রে সকলের প্রশংসা কুড়োবে। সময়ের কাজ সময়ে শেষ করতে সক্ষম হবেন। এর ফলে বসের সুনজরে পড়বেন। কর্মস্থলের পরিবেশ বুঝে বসের সঙ্গে পদোন্নতির ব্যাপারে কথা বলতে পারেন। প্রেমের জন্যও এই সময়কাল ভাল মনে করা হচ্ছে। পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে পারেন। ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা প্রবল।

সিংহ: সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকারাও ভাল ফল পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে স্থিতিশীলতা আসবে। আটকে থাকা টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেতনবৃদ্ধিও হতে পারে। সিংহ রাশির ব্যক্তিরা মনোমতো কোনও চাকরির সন্ধান পেতে পারেন। তবে সেই চাকরিতে যোগ দেবেন না পুরনো জায়গাতেই থাকবেন সেই সিদ্ধান্ত নিজেকেই ভেবেচিন্তে নিতে হবে। যাঁদের বিয়ে হয়নি, তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রেমের প্রস্তাব পাওয়ারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁরা সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটানোর সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন