God’s Blessings in Your Life
ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার জীবনে, ৫টি বিশেষ লক্ষণ দেখে অনুভব করবেন এই পবিত্র স্পর্শ
ঈশ্বরকে বলা হয় সঙ্কটমোচন। বিশ্বাস, তাঁর কৃপাদৃষ্টিতে দূর হয়ে যায় জীবনের জটিলতা। সেই দুর্লভ ঘটনা যখন ঘটে, তখন মনে জাগে এক অন্য অনুভূতি। সেই শুভ পরিবর্তন এলে বুঝবেন কী ভাবে?
ঈশ্বরের কৃপায় দূর
হয়ে যায় যাবতীয় সমস্যা, উন্নতি আসে সেই পথ ধরে। এই বিশ্বাস থেকেই ভক্তিভরে ভগবানের
আরাধনা করে থাকে মানুষ। আশায় থাকে দয়া করবেন আরাধ্য দেবতা। যদি আপনি সেই দুর্লভ
আশীর্বাদ লাভ করেন, তবে জীবনে কোনও ইচ্ছাই অপূর্ণ থাকবে না। জীবনে এমন কিছু বদল আসবে, যা সহজেই চোখে পড়বে। অন্তর থেকে পরিপূর্ণ হয়ে উঠবেন আপনি।
বিশেষ কিছু লক্ষণের মাধ্যমে পাবেন এই শুভ পরিবর্তনের ইঙ্গিত। জেনে নিন সেগুলি
কী কী—
-
১। দয়ালু: আপনি যদি ঈশ্বরের সঙ্গ লাভ করে থাকেন,
তা আপনার আচরণেই ফুটে উঠবে। কাউকে কখনওই নীচু নজরে দেখবেন না আপনি। সকলের প্রতি
সহানুভূতিশীল এবং যত্নবান হবেন। দয়া এবং করুণায় পূর্ণ থাকবে হৃদয়।
-
২। নিরুত্তাপ: আপনি যদি দুঃখেও খুব বেশি আকুল হন
না, আবার সুখেও স্থিতধী থাকেন, আসক্তিশূন্য হন, জয় করতে পারেন ভয় এবং ক্রোধকেও, তবে
বুঝবেন দৈব অনুগ্রহ লাভ করেছেন আপনি। তখন ঈশ্বরচিন্তাই প্রাধান্য লাভ করবে। লৌকিক ভোগ-বিলাসের
আর কোনও রকম বাসনাই হবে না।
-
৩। ইতিবাচক মনোভাব: কোনও মানুষের মধ্যেই আপনি আর কোনও
খারাপ কিছু খুঁজে পাবেন না। আপনার মধ্যেকার ইতিবাচক শক্তির দ্বারা আপনি সব সময়ই
শুভ চিন্তা করবেন। সকলের মঙ্গলকামনা করবেন।
-
৪। পরোপকারী: আপনি সর্বদা অন্যের উপকার করার
চেষ্টা করবেন। কেউ যদি ক্ষতিও করে থাকেন, তা-ও তাঁকে ক্ষমা করে দেবেন। অন্তরের
আধ্যাত্মিক গুণই আপনার এমন মনোভাবের কারণ হবে।
-
৫। ধর্মপ্রাণ: ঈশ্বরের সম্পর্কে আলোচনা, নামগান
প্রভৃতি বিষয়ে শান্তি লাভ করবেন। দূর হবে মনের অস্থিরতা। ধর্মীয় কাহিনিগুলিতেও
আগ্রহ তৈরি হবে। এগুলির নেপথ্যে থাকা কারণ হল ভগবান রয়েছেন আপনার পাশে।