Money Attraction Remedies

সিন্দুকেই লুকিয়ে সঞ্চয়ের চাবিকাঠি! সংসারে শ্রীবৃদ্ধি ফেরাতে রাখুন এই ক’টি উপচার, ফল মিলবে হাতেনাতে

বাস্তুশাস্ত্র মতে, ঘরের দক্ষিণ-পশ্চিম কোণটি অর্থ সঞ্চয়ের জন্য নিরাপদ। সিন্দুক বা লকারের দরজা উত্তরমুখী হওয়া উচিত। কুবের সম্পদের দেবতা। সিন্দুক স্থাপনের সময় মহালক্ষ্মীর ও কুবেরের পুজো করা উচিত।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:০৬

—প্রতীকী ছবি।

সকলেই চান মা লক্ষ্মী অচলা থাকুন তাঁর সংসারে। আশীর্বাদ প্রাচুর্যে ভরে উঠুক জীবন। কিন্তু ধনদেবী নিজেই বড় চঞ্চলা। ঠিকমতো আরাধনা না করলে তিনি সংসারে অধিষ্ঠান করতে চান না। বাস্তুশাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীকে বেঁধে রাখার জন্য বাড়িতে টাকাপয়সা রাখার স্থান অর্থাৎ সিন্দুক বা লকারে বেশ কয়েকটি উপচার রাখা যেতে পারে। সঠিক নিয়ম মেনে সিন্দুক বা লকারে এই ক’টি জিনিস রাখলে সংসারে ধনদৌলত উপচে পড়বে।

Advertisement

বাস্তুশাস্ত্র মতে, ঘরের দক্ষিণ-পশ্চিম কোণটি অর্থ সঞ্চয়ের জন্য নিরাপদ। সিন্দুক বা লকারের দরজা উত্তরমুখী হওয়া উচিত। কুবের সম্পদের দেবতা। সিন্দুক স্থাপনের সময় মহালক্ষ্মীর ও কুবেরের পুজো করা উচিত।

সংসারে অর্থ আকর্ষণের জন্য সিন্দুকে লাল কাপড় পেতে তাতে গোটা সুপারি রাখতে হবে। তার আগে সুপারিটিকে পুজো করে তাতে চন্দন ও সিঁদুর লেপন করতে হবে।

জীবনে সুখসমৃদ্ধি আনতে শুক্রবারে পাঁচটি কড়ি, অল্প কেশর ও একটি রুপোর কয়েন একটি হলুদ কাপড়ে মুড়ে সিন্দুকে বা আলমারির লকারে রেখে দিন। এর সঙ্গে সামান্য গোটা হলুদ রাখতে হবে। ইতিবাচক ফল পাবেন। ধীরে ধীরে অর্থের জোগান ও সঞ্চয় বাড়বে।

বাস্তুশাস্ত্রে সিন্দুককে মা লক্ষ্মীর আসন বলে মনে করা হয়। তাই অর্থের আধারকে কখনওই খালি রাখা উচিত নয়। এতে কিছু টাকা বা সোনা-রূপোর গয়না রাখতে ভুলবেন না। সঙ্গে কিছু পিতল বা তামার কয়েন রাখলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এ ছাড়াও লকার বা সিন্দুকে ১০ টাকার নোটের একটি আস্ত বান্ডিল রাখতে পারলে ভাল।

হিন্দুশাস্ত্রে ভূর্জপত্র অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একটি নিখুঁত গড়নের ভূর্জপত্র নিতে হবে। তার পর একটি পাত্রে গঙ্গাজলে লালচন্দন ঘষে তাতে ময়ূরের পালক দিয়ে ভূর্জপত্রে ‘শ্রী’ এই কথাটি লিখে রাখুন। সেই পত্রটি এ বার সিন্দুকে বা আলমারির লকারে রেখে দিন। জীবনে অর্থের অভাব দেখা দেবে না।

Advertisement
আরও পড়ুন