Gangstar Arrested

খুন, তোলাবাজি-সহ ১৫টি মামলা, দুবাইয়ে ধৃত হরিয়ানার গ্যাংস্টার! ইনস্টাগ্রামে ১০ লক্ষ ‘ফলোয়ার’ ইন্দ্রজিতের

দুবাই থেকে গ্রেফতার করা হল হরিয়ানার গ্যাংস্টার রাও ইন্দ্রজিৎ যাদবকে। ২০২৪ সালে রোহতকে এক ব্যবসায়ীকে খুনের পর পালিয়ে গিয়েছিলেন দুবাইয়ে। সূত্রের খবর, যাদবকে ধরার জন্য দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে হরিয়ানা পুলিশ। তার পরই তল্লাশি চালিয়ে যাদবকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:১৭
Harynana gangstar arrested form Dubai

হরিয়ানার গ্যাংস্টার রাও ইন্দ্রজিৎ যাদব। ছবি: সংগৃহীত।

দুবাই থেকে গ্রেফতার করা হল হরিয়ানার গ্যাংস্টার রাও ইন্দ্রজিৎ যাদবকে। ২০২৪ সালে রোহতকে এক ব্যবসায়ীকে খুনের পর পালিয়ে গিয়েছিলেন দুবাইয়ে। সূত্রের খবর, যাদবকে ধরার জন্য দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে হরিয়ানা পুলিশ। তার পরই তল্লাশি চালিয়ে যাদবকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

যাদবের বিরুদ্ধে হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ১৫টিরও বেশি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চার্জশিটও তৈরি করা হয়েছে। খুন, তোলাবাজি-সহ বহু মামলা ঝুলছে যাদবের নামে। ব্যবসায়ী খুনের পর গত যাদবের বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলায় তদন্ত শুরু করে ইডি। দিল্লি এবং হরিয়ানার বেশ কয়েকটি ঠিকানা থেকে বিলাসবহুল গাড়ি, কয়েক লক্ষ নগদ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পায় তারা। কিন্তু যাদবের কোনও হদিস মিলছিল না। অবশেষে গোপন সূত্রে খবর আসে, যাদব রয়েছেন দুবাইয়ে। সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন।

একটি মিউজ়িক সংস্থার নিয়ন্ত্রক ছিলেন যাদব। মূলত ওটিটি-তে গরিয়ানভি, পঞ্জাবি এবং হিন্দি গানের শুটিং করতেন। তদন্তে নেমে ইডি জানতে পারে, এই মিউজ়িক সংস্থা চালাতে বেশ কয়েকটি সংস্থা এবং কয়েক জন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন যাদব। তার পর আর টাকা ফেরত দেননি বলে অভিযোগ। ২০০৪ সালে মনজিৎ দিঘল নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ ওঠে যাদবের বিরুদ্ধে। তার পরই তিনি দেশে ছেড়ে পালান। প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে সঙ্গীতশিল্পী রাহুল ফাজ়িলপুলিয়ার বাড়িতে গুলি চালানোর ঘটনায় যাদবের নাম উঠে আসে। তার এক মাস পর রাহুলের এক সঙ্গী রোহিত শওকিনকে খুনের অভিযোগ ওঠে যাদব এবং তাঁর গ্যাংয়ের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন