Punjab Gangster

পঞ্জাবের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার অমৃতপালকে মলডোভা থেকে আটক করা হল, রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল

পঞ্জাবের বাটালার দালাম নাঙ্গাল গ্রামের বাসিন্দা অমৃতপাল। তিনি জগ্গু ভগনপুরিয়া গ্যাংয়ের মাথা। ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালান। বিদেশে বসেই ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করতেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৫:৪৬
গ্যাংস্টার অমৃতপাল সিংহ। ছবি: সংগৃহীত।

গ্যাংস্টার অমৃতপাল সিংহ। ছবি: সংগৃহীত।

পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার অমৃতপাল সিংহ ওরফে অমৃত দালামকে আটক করা হল মলডোভায়। পঞ্জাব পুলিশ, বিদেশ মন্ত্রক, সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইটারপোল। তার পর থেকেই অমৃতপালের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে শনিবার ইউরোপের দেশ মলডোভার সীমান্ত থেকে অমৃতপালকে ধরে মলডোভা পুলিশ।

Advertisement

সম্প্রতি পঞ্জাব পুলিশ ওভারসিজ ফিউজিটিভ ট্র্যাকিং অ্যান্ড এক্সট্র্যাডিশন সেল (ওএফটিইসি) গঠন করে। আইজি আশিস চৌধরির নেতৃত্বে একটি দল গঠন করে বিদেশ বসে থাকা পঞ্জাবের গ্যাংস্টারদের হালহকিকত সম্পর্কে তথ্য সংগ্রহ করে। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওই দুষ্কৃতীকে ধরার ব্যবস্থা করা, ভারতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে এই দলটি। অমৃতপালকে ধরার জন্য ক্রমাগত তাঁর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল এই দলটি। অবশেষে আটক করা হল তাঁকে। প্রত্যর্পণের নানা প্রক্রিয়া শেষে অমৃতপালকে দেশে ফিরিয়ে আনা হবে বলে পুলিশ সূত্রে খবর।

পঞ্জাবের বাটালার দালাম নাঙ্গাল গ্রামের বাসিন্দা অমৃতপাল। তিনি জগ্গু ভগনপুরিয়া গ্যাংয়ের মাথা। ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালান। বিদেশে বসেই ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করতেন। অমৃতসরে তাঁর একটা দল এই নেটওয়ার্ক চালায় বলে পুলিশ সূত্রে খবর। পঞ্জাবের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, খুন, তোলাবাজি, মাদক পাচার-সহ বেশ কয়েকটি মামলা ঝুলছে অমৃতপালের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন