Sun Transit February 2026

শুক্রে মকর ছেড়ে কুম্ভে প্রবেশ করবে সূর্য, সুসময় বয়ে আনবে পাঁচ রাশির জন্য! তালিকায় কারা, জানালেন জ্যোতিষী

১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি ছেড়ে পরবর্তী রাশি কুম্ভে প্রবেশ করবে। মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত রবি সেখানেই থাকবে। এর ফলে সুসময় শুরু হবে পাঁচ রাশির জাতক-জাতিকাদের।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৯
sun astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য দ্রুত গতির গ্রহ। সে কমবেশি এক মাস এক রাশিতে থাকে। সেই অনুযায়ী বিচার করলে বলা যেতে পারে, বছরে সূর্য প্রায় ১১ কি ১২ বার রাশি পরিবর্তন করে। এই বছর দ্বিতীয় বার রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। ১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি ছেড়ে পরবর্তী রাশি কুম্ভে প্রবেশ করবে। মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত রবি সেখানেই থাকবে। এর ফলে সুসময় শুরু হবে পাঁচ রাশির জাতক-জাতিকাদের। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

সূর্যের রাশি পরিবর্তনে কারা ভাল ফল পাবেন?

মেষ: একা নয়, দলবদ্ধ ভাবে কাজ করতে পারলে এই সময় মেষের জাতক-জাতিকারা খুব ভাল ফল লাভ করবেন। সূর্য কুম্ভে থাকাকালীন সময় আপনাদের সকলের সঙ্গে মিলেমিশে কী ভাবে কাজ করতে হয় সেটা শেখাবে, যা আপনাকে ভবিষ্যৎ জীবনে অগ্রগতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কোনটা আপনার জন্য ভাল আর কোনটা খারাপ, সেটি বিচার করার বুদ্ধি বৃদ্ধি পাবে। অপরের ভরসায় নয়, যে কোনও দরকারি সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন।

মিথুন: সূর্যের কুম্ভে গমন মিথুনের জাতক-জাতিকাদের জীবনে নিশ্চয়তা নিয়ে আসবে। লক্ষ্য স্থির করার জন্য এই সময়কাল আপনাদের জন্য উপযুক্ত হবে। মাথা থেকে সংশয়ের মেঘ কেটে যাবে। জীবনে, বিশেষ করে পেশার ক্ষেত্রে আপনারা কী নিয়ে এগোতে চান সেটি ঠাহর করতে বেগ পেতে হবে না। সেই পথে এগোনোর জন্য কোন জিনিসগুলি করণীয় তা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতেও অসুবিধা হবে না।

সিংহ: সূর্যের রাশি সিংহ সূর্যের কুম্ভে গমনে লাভবান হবে। সিংহ জাতক-জাতিকাদের সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। কেবল প্রেমের সম্পর্ক নয়, যে কোনও সম্পর্কেরই জট কেটে যাবে। নিজে কথা বলার সঙ্গে অপরের কথাও মন দিয়ে শুনলে নতুন সুযোগ আসতে পারে, যা আপনাকে পেশার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার নানা সুযোগ এনে দেবে। অহং সরিয়ে রেখে অপরের সঙ্গে মেশা শুরু করুন।

তুলা: তুলার জাতক-জাতিকারা সূর্যের রাশি পরিবর্তনে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবেন। তবে এতে আপনাদের আত্মঅহঙ্কারবোধ বৃদ্ধি পাবে না। কিন্তু যে কোনও ঝুঁকিপূর্ণ কাজ বিশ্বাসের সঙ্গে করার সাহস পাবেন। আপনাদের সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। যে সকল জাতক-জাতিকারা বহু দিন ধরে কোনও নতুন প্রকল্প বা ব্যবসা শুরুর কথা ভাবছেন, তাঁরা এই সময় প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন।

কুম্ভ: সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতেই প্রবেশ করছে। এই রাশির ব্যক্তিদের জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছে সুদিন। আপনাদের কাজের প্রতি তাগিদ বৃদ্ধি পাবে। আলস্য কাটিয়ে ভাগ্যের আঁধার কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন। এর ফলে নানা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সব অভিজ্ঞতা মনোমতো না হলেও, সেগুলি ভবিষ্যতে কাজে আসতে চলেছে।

Advertisement
আরও পড়ুন